নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ জুলাই৷৷ রাজধানীর উত্তর গেট সংলগ্ণ এলাকায় একটি ওয়াটার এটিএম থেকে টাকা পয়সা চুরি করার সময় এক যুবককে হাতেনাতে আটক করা হয়েছে৷ আটক যুবকের নাম দীপ সরকার৷ বাড়ি জয়নগর এলাকায়৷ জানা গেছে ওই যুবক ওয়াটার এটিএম ভেঙ্গে টাকা পয়সা চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল৷স্থানীয় লোকজনরা ঘটনা প্রত্যক্ষ করে তাকে হাতেনাতে আটক করেন৷ তাকে আটক করে রেখে পশ্চিম থানার পুলিশকে খবর দেওয়া হয়৷ খবর পেয়ে পশ্চিম থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে এবং ওয়াটার এটিএম ভেঙ্গে টাকা-পয়সা চুরি করে নিয়ে যাওয়ার সঙ্গে যুক্ত যুবককে থানায় নিয়ে যায়৷ তার বিরুদ্ধে আগরতলা পশ্চিম থানায় মামলা গৃহীত হয়েছে৷ এই চুরির ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় জনগণের মধ্যে তীব্র চাঞ্চলের সৃষ্টি হয়েছে৷

ATM:ওয়াটার এটিএম থেকে টাকা চুরি করতে গিয়ে আটক যুবক
Tags:
Releated Posts
সরকারি হাসপাতালের ওষুধ সরবরাহ খতিয়ে দেখতে আচমকা গোপন পরিদর্শনে যাবেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ৪ জুলাই: সরকারি হাসপাতালের ডিসপেন্সারিতে ওষুধ সরবরাহে কোথাও কোনও সমস্যা হচ্ছে কি না, তা সরেজমিনে খতিয়ে দেখতে…
আগরতলা পুর নিগমের উদ্যোগে বনমহোৎসব পালন, বৃক্ষরোপণের আহ্বান মেয়রের
আগরতলা, ৪ জুলাই: বনমহোৎসব উপলক্ষে আগরতলা পুর নিগমের উদ্যোগে শহরের বিভিন্ন ওয়ার্ডে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হচ্ছে।…
দক্ষিণ ত্রিপুরার কৃতি উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের সংবর্ধনা, উদ্যোগে আইসিএফএআই বিশ্ববিদ্যালয়
শান্তিরবাজার, ৪ জুলাই: দক্ষিণ ত্রিপুরা জেলার বিভিন্ন বিদ্যালয়ের ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (টিবিএসই) এবং সেন্ট্রাল বোর্ড অফ…
আনন্দনগরে স্কুলশিক্ষকের বাড়িতে চুরি, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুটের অভিযোগ
আনন্দনগর, ৪ জুলাই: শ্রীনগর থানা এলাকায় ধারাবাহিক চুরির ঘটনায় সাধারণ মানুষের উদ্বেগ বাড়ছে। বেশ কিছুদিন আগে আনন্দনগর গার্লস…


















