News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ATM:ওয়াটার এটিএম থেকে টাকা চুরি করতে গিয়ে আটক যুবক
Image

ATM:ওয়াটার এটিএম থেকে টাকা চুরি করতে গিয়ে আটক যুবক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ জুলাই৷৷  রাজধানীর উত্তর গেট সংলগ্ণ এলাকায় একটি ওয়াটার এটিএম থেকে টাকা পয়সা চুরি করার সময় এক যুবককে হাতেনাতে আটক করা হয়েছে৷ আটক যুবকের নাম দীপ সরকার৷ বাড়ি জয়নগর এলাকায়৷ জানা গেছে ওই যুবক ওয়াটার এটিএম ভেঙ্গে টাকা পয়সা চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল৷স্থানীয় লোকজনরা ঘটনা প্রত্যক্ষ করে তাকে হাতেনাতে আটক করেন৷ তাকে আটক করে রেখে পশ্চিম থানার পুলিশকে খবর দেওয়া হয়৷ খবর পেয়ে পশ্চিম থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে এবং ওয়াটার এটিএম ভেঙ্গে টাকা-পয়সা চুরি করে নিয়ে যাওয়ার সঙ্গে যুক্ত যুবককে থানায় নিয়ে যায়৷ তার বিরুদ্ধে আগরতলা পশ্চিম থানায় মামলা গৃহীত হয়েছে৷ এই চুরির ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় জনগণের মধ্যে তীব্র চাঞ্চলের সৃষ্টি হয়েছে৷

Releated Posts

রক্তদানের চেয়ে মহৎ কাজ আর কিছু হতে পারে না: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ অক্টোবর: আগরতলায় রক্তদানের মাধ্যমে মানবসেবার বার্তা ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হলো। রবিবার বিজেপি ত্রিপুরা…

ByByReshmi Debnath Oct 4, 2026

জিবি হাসপাতালে মোবাইল ব্যবহারে নতুন নির্দেশ, প্রশ্ন তুলছেন রোগী ও পরিজনরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ অক্টোবর: আগরতলার জিবি হাসপাতালে মোবাইল ফোন ব্যবহার নিয়ে নতুন নির্দেশ ঘিরে শুরু হয়েছে বিতর্ক।…

ByByReshmi Debnath Oct 4, 2026

অপর শিশু দ্বারা আঘাতপ্রাপ্ত হয়ে ৩ বছরের শিশুর মৃত্যুর অভিযোগ

আগরতলা, ৪ সেপ্টেম্বর: তিন বছরের এক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এয়ারপোর্ট থানাধীন তুফানিয়ালুঙ্গা চা বাগান…

ByByReshmi Debnath Oct 4, 2026

নতুনবাজারে ১২ বছরের পড়ুয়া গুলিবিদ্ধ, ঘটনায় চাঞ্চল্য

আগরতলা, ৪ অক্টোবর: নতুনবাজার থানার অন্তর্গত রামভদ্র এলাকায় ১২ বছরের এক সপ্তম শ্রেণির পড়ুয়া গুলিবিদ্ধ হওয়ার ঘটনাকে কেন্দ্র…

ByByReshmi Debnath Oct 4, 2026
Scroll to Top