News Flash

  • Home
  • প্রধান খবর
  • Gujarat :প্রবল বৃষ্টিতে বন্যা পরিস্থিতি গুজরাটে; ভূপেন্দ্রর সঙ্গে মোদীর কথা, সমস্ত সাহায্যের আশ্বাস
Image

Gujarat :প্রবল বৃষ্টিতে বন্যা পরিস্থিতি গুজরাটে; ভূপেন্দ্রর সঙ্গে মোদীর কথা, সমস্ত সাহায্যের আশ্বাস

নয়াদিল্লি, ১১ জুলাই (হি.স.): গত কয়েক দিন ধরে অবিরাম ভারী বৃষ্টি হচ্ছে গুজরাটে, বিপর্যস্ত রাজ্যের দক্ষিণ ভাগ। বেশ কয়েকটি নদীর জলস্তর বেড়ে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। সোমবারই আহমেদাবাদের সমস্ত স্কুল এবং কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। আগামী পাঁচ দিন চলবে এমনই ভারী বৃষ্টি। এই পরিস্থিতিতে গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলকে ফোন করে সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্যের কিছু অংশে বন্যার মত পরিস্থিতির খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী।

মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল গুজরাটের কিছু অংশে ভারী বর্ষণ এবং সম্ভাব্য বন্যার বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করেছেন। এনডিআরএফ-এর অতিরিক্ত দল পাঠানো-সহ কেন্দ্র থেকে সমস্ত সাহায্যের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রসঙ্গত, গত ২৪ ঘণ্টায় দক্ষিণ ও মধ্য গুজরাটের অনেক জায়গায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হয়েছে। গুজরাটে এখন মৌসুমি বায়ু সক্রিয়। দক্ষিণ গুজরাটের নভসারি এবং ভালসাদ জেলার বিচ্ছিন্ন জায়গায় অত্যন্ত ভারী বৃষ্টিপাত হয়েছে। সুরাট, ডাং, আনন্দ, তাপি, ছোট উদেপুর, নর্মদা, ভাদোদরা এবং দাদরা নগর হাভেলির কেন্দ্রশাসিত অঞ্চলের বিচ্ছিন্ন জায়গায়ও খুব ভারী বৃষ্টিপাত হয়েছে। গুজরাতের খেরা জেলার নাদিয়াদে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। ছোটা উদয়পুরে ভেঙে পড়েছে একটি সেতু।

Releated Posts

সাম্প্রতিক সংঘাতে মহাকাশ ও বিমান শক্তিকে ঘিরেই কেন্দ্রীভূত হচ্ছে সামরিক ক্ষমতা: বায়ুসেনা প্রধান

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): বর্তমান বিশ্বে সামরিক ক্ষমতার বড় অংশই মহাকাশ ও বিমান ক্ষেত্রকে কেন্দ্র করে গড়ে উঠছে…

ByByNews Desk Oct 3, 2026

২০২৯ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে মধ্যপ্রদেশকে মাদকমুক্ত করার লক্ষ্যমাত্রা অমিত শাহের

ভোপাল, ৩ অক্টোবর (আইএএনএস): ২০২৯ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে মধ্যপ্রদেশকে মাদকমুক্ত করার লক্ষ্যমাত্রা ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত…

ByByNews Desk Oct 3, 2026

বিশ্ব অস্থিরতার মধ্যেও ভারতের অর্থনৈতিক ভিত্তি অটুট: নির্মলা সীতারামন

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): পশ্চিম এশিয়ার সঙ্কটকে ঘিরে বিশ্বজুড়ে অনিশ্চয়তা তৈরি হলেও ভারত সফলভাবে এই অস্থিরতা মোকাবিলা করেছে…

ByByNews Desk Oct 3, 2026

ভালো র‍্যাঙ্কিংয়ের পরই লাইসেন্স বাতিল, প্রশ্নের মুখে ইপিএফও

কলকাতা, 03 অক্টোবর (হি.স.) : জুট মিলগুলির পিএফ ট্রাস্টের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষ…

ByByNews Desk Oct 3, 2026
Scroll to Top