News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • Heavy Rain:অবিরাম বৃষ্টিপাত, অরুণাচলে অসমগামী হলোঙ্গি হাইওয়ের কয়েকটি স্থানে ধস, ব্যাহত যাতায়াত ব্যবস্থা
Image

Heavy Rain:অবিরাম বৃষ্টিপাত, অরুণাচলে অসমগামী হলোঙ্গি হাইওয়ের কয়েকটি স্থানে ধস, ব্যাহত যাতায়াত ব্যবস্থা

ইটানগর (অসম), ১১ জুলাই (হি.স.) : অরুণাচল প্রদেশে অবিরাম বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। ফলে অরুণাচলের হলোঙ্গি হাইওয়ের কয়েকটি স্থানে ধস পড়ে যাতায়াত ব্যবস্থা ব্যাহত হয়ে পড়েছে।

রাজ্যের শীর্ষ প্রশাসনিক সূত্রের খবর, গত ৪৮ ঘণ্টার অবিরাম বর্ষণে অরুণাচল প্রদেশ এবং অসমের সংযোগ রক্ষাকারী ১৪ কিলোমিটার হলোঙ্গি রুটে ভয়াবহ ভূমিধস হয়েছে। এতে জাতীয় সড়কের বেশ কয়েকটি স্থানে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে। গুরুত্বপূর্ণ সড়কের উভয় পাশে বিপর্যয়ের ফলে শত শত গাড়ি এবং দ্বি-চাকার গাড়ি আটকে দুর্ভোগ পোহাচ্ছে। ধ্বংসাবশেষ অপসারণের জন্য নির্মাণ সংস্থা এবং অরুণাচল প্রদেশের সড়ক বিভাগ অক্লান্ত কাজ করছে, জানিয়েছে সূত্রটি।

স্থানীয় ঠিকাদার তাপ মারাং উদ্বেগ প্রকাশ করে বলেছেন, জেসিবি এবং ডাম্পারের সাহায্যে গতকাল রাত থেকে ধ্বংসাবশেষ সরানোর চেষ্টা চালানো হচ্ছে। কিন্তু ভারী ও অবিরাম বৃষ্টির দরুন সড়ক থেকে ধসের মাটি সরানোর কাজে বিঘ্ন ঘটাচ্ছে। মারাং বলেন, জাতীয় সড়ক বিভাগের ইঞ্জিনিয়াররাও সড়ক সাফাইয়ের কাজ পর্যবেক্ষণ করছেন। তিনি বলেন, দুটি স্থান অত্যন্ত বিপজ্জনকভাবে অবস্থান করছে। কেননা, রাস্তার অর্ধেকেরও বেশি সম্পূর্ণভাবে ধুয়ে গেছে। ওই দুই জায়গাকে পুনর্নির্মাণের জন্য কয়েকদিন সময় লাগবে।

ঠিকাদার তাপ মারাং জানান, দিন-কয়েক আগেও ব্যাপক ভূমিধসের কবলে পড়ে হলোঙ্গি-ইটানগর জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়েছিল। যার ফলে কয়েকশো যানবাহন ঘণ্টার পর ঘণ্টা আটকে প্রচণ্ড দুর্ভোগের শিকার হয়েছিল।

এদিকে রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সমস্ত জেলাশাসককে যে কোনও পরিস্থিতির সাথে সাথে মোকাবিলা করার জন্য সতর্ক থাকার জন্য নির্দেশ জারি করেছে। দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের জনৈক আধিকারিক জানান, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের আশ্রয় দিতে সব জেলায় ত্রাণ কেন্দ্র স্থাপন করা হয়েছে। রাজ্যের রাজধানীতে বন্যা ও ভূমিধসের ঝুঁকিপূর্ণ স্থানে অবস্থিতি ২৭৯টি বাড়িকে সরিয়ে নিরাপদ স্থানে স্থানান্তরের আদেশ দেওয়া হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা আধিকারিক জানান, গত এপ্রিল থেকে ভূমিধস ও বন্যায় ৮৭টি গ্রামের ৫২৪টি বাড়ির মোট ১১,০০০ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।

Releated Posts

নাগা ঐতিহ্য সংরক্ষণে বস্তুগত নিদর্শনের পাশাপাশি ঐতিহ্যবাহী জ্ঞানও রক্ষা জরুরি: নাগাল্যান্ডের রাজ্যপাল

কোহিমা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): নাগা ঐতিহ্য সংরক্ষণ শুধুমাত্র বস্তুগত নিদর্শন রক্ষার মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত নয়। এর সঙ্গে…

ByByNews Desk Sep 26, 2026

দুর্গাপুজোর উপহার, অক্টোবরে অরুণোদয় প্রকল্পের ভাতা বাড়িয়ে ১,৫০০ টাকা করল অসম সরকার

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): দুর্গাপুজোর আগে অসমের মহিলাদের জন্য বিশেষ উপহার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

দীনদয়াল উপাধ্যায়কে শ্রদ্ধা অসমের মুখ্যমন্ত্রীর, শাসনব্যবস্থায় এখনও পথ দেখায় ‘অন্ত্যোদয়’

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানিয়ে ‘অন্ত্যোদয়’ দর্শনের গুরুত্ব তুলে ধরলেন অসমের মুখ্যমন্ত্রী…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামোর অভাব, উদ্বেগ নাগাল্যান্ড শিশু অধিকার কমিশনের

কোহিমা, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামো ও সুযোগ-সুবিধার অভাব নিয়ে উদ্বেগ…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top