News Flash

  • Home
  • দেশ
  • Ramnath Kovind:সমাজ গঠনে যুব সমাজকে আরও এগিয়ে আসতে হবে : রাষ্ট্রপতি
Image

Ramnath Kovind:সমাজ গঠনে যুব সমাজকে আরও এগিয়ে আসতে হবে : রাষ্ট্রপতি

নয়াদিল্লি, ৯ জুলাই (হি.স.): সমাজ গঠনে যুব সমাজকে আরও এগিয়ে আসার আহ্বান জানালেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। শনিবার দিল্লির বিজ্ঞান ভবনে ”মাই হোম” ইন্ডিয়ার উদ্যোগে আয়োজিত যুব সম্মেলনের উদ্বোধন করে রাষ্ট্রপতি বলেছেন, সমাজ গঠনে যুব সমাজকে আরও এগিয়ে আসতে হবে। আজকের যুব সমাজ আগামী দিনের ভবিষ্যৎ। ভারতীয় সংস্কৃতির ঐতিহ্য ধরে রাখতে উদ্যোগী হতে হবে যুবকদের।

রাষ্ট্রপতি এদিন নিজের বক্তৃতায় আরও বলেছেন, সমগ্র বিশ্বে ভারতে সবচেয়ে বেশি সংখ্যক কিশোর ও যুবক রয়েছে। জাতিসংঘের জনসংখ্যা তহবিলের একটি অনুমান অনুসারে, ২০৩০ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম যুব জনসংখ্যার দেশগুলির তালিকায় ভারত শীর্ষে থাকবে। একে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বলা হয়। এই পরিস্থিতি আমাদের দেশের জন্য একটি সুযোগ। রাষ্ট্রপতি আরও বলেছেন, এটা আমাদের সকলের জন্য অত্যন্ত গর্বের বিষয় যে বর্তমানে ভারতীয় যুবকরা তাদের প্রতিভার জোরে অনেক স্টার্ট-আপের ভিত্তি স্থাপন করেছেন। আজকের তরুণরা চাকরিপ্রার্থী থেকে চাকরি নির্মাতা হওয়ার পথে। এটি এমন একটি উদ্যোগ যা সারা বিশ্বে প্রশংসিত হচ্ছে।

Releated Posts

মিশন নির্বাচন: জেন-জেডকে কাছে টানলেন বিজেপি সভাপতি নিতিন নবীন, উত্তরাখণ্ডে কর্মীদের চাঙ্গা করলেন

দেরাদুন, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরাখণ্ডে দলীয় সংগঠনকে আরও সক্রিয় করতে উদ্যোগী হলেন…

ByByNews Desk Sep 10, 2026

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top