News Flash

  • Home
  • দেশ
  • কড়া নিরাপত্তার মধ্যে ৫,৭২৬ জন অমরনাথ তীর্থযাত্রীর অষ্টম ব্যাচ ছাড়ল জম্মু থেকে
Image

কড়া নিরাপত্তার মধ্যে ৫,৭২৬ জন অমরনাথ তীর্থযাত্রীর অষ্টম ব্যাচ ছাড়ল জম্মু থেকে

জম্মু, ৭ জুলাই ( হি.স.) : কড়া নিরাপত্তার মধ্যে বৃহস্পতিবার ৫,৭২৬ জন তীর্থযাত্রীর অষ্টম ব্যাচ জম্মুর ভগবতী নগর বেস ক্যাম্প থেকে দক্ষিণ কাশ্মীর হিমালয়ের শ্রী অমরনাথের পবিত্র গুহার বেস ক্যাম্পের জন্য রওনা হয়েছেন।

সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) কঠোর নিরাপত্তার মধ্যে মোট ৫,৭২৬ জন তীর্থযাত্রী ২৪২টি গাড়ির একটি ব্যাচে ভগবতী নগর বেস ক্যাম্প ছেড়েছিলেন। এর মধ্যে ৪,৩৮৪ জন পুরুষ, ১,১১৭ জন মহিলা, ৫৭ জন শিশু, ১৪৩ জন সাধু, ২৪ জন সাধ্বী রয়েছেন।
বালতাল বেস ক্যাম্পের দিকে যাত্রা করা ২,১০৯ তীর্থযাত্রী প্রথমে ৯১টি গাড়িতে ভগবতী নগর বেস ক্যাম্প থেকে ৩.৪০ নাগাদ রওনা হন। এর পরে ১৫১টি গাড়ির একটি দ্বিতীয় কনভয় ৩,৬১৭ জন তীর্থযাত্রীকে পেহেলগামের উদ্দেশ্যে নিয়ে যায়।

এখনও পর্যন্ত ৮৯ হাজারেরও বেশি তীর্থযাত্রী শ্রী অমরনাথের পবিত্র গুহায় প্রাকৃতিকভাবে তৈরি বরফের শিবলিঙ্গে প্রার্থনা করেন। গত ২৯ জুন থেকে এখন পর্যন্ত মোট ৫৭,৩২৮ জন তীর্থযাত্রী ভগবতী নগর বেস ক্যাম্প থেকে রওনা হয়েছেন।

Releated Posts

গাজা ইস্যুতে সনিয়া গান্ধীর সমালোচনার জবাবে এনডিএ: ‘ওঁর কাছ থেকে শংসাপত্রের প্রয়োজন নেই’

নয়াদিল্লি, ২৭ জুন (আইএএনএস): গাজা সংঘাত নিয়ে কেন্দ্রের অবস্থানকে প্রশ্ন তুলে কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপার্সন সনিয়া গান্ধীর মন্তব্যের…

ByByNews Desk Jun 27, 2026

প্রধানমন্ত্রীর দূরদর্শিতার ফলেই উত্তরপ্রদেশে মোবাইল উৎপাদনে বিপ্লব: যোগী আদিত্যনাথ

গৌতম বুদ্ধ নগর, ২৭ জুন (আইএএনএস): উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ শনিবার বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বের ফলেই…

ByByNews Desk Jun 27, 2026

গুজরাতে কুরিয়ার-ভিত্তিক মাদকচক্রের তদন্তে আরও এমডি উদ্ধার, মোট বাজেয়াপ্ত ৭০১ গ্রাম

আমদাবাদ, ২৭ জুন (আইএএনএস): গুজরাতে কুরিয়ারের মাধ্যমে মাদক পাচারচক্রের তদন্তে আরও ৩২৯.৫৫ গ্রাম মেফেড্রোন (এমডি) উদ্ধার করেছে আমদাবাদ…

ByByNews Desk Jun 27, 2026

আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়ে প্রকল্পে দুর্নীতির অভিযোগ, অখিলেশ যাদবকে নিশানা ওম প্রকাশ রাজভরের

নয়াদিল্লি, ২৭ জুন (আইএএনএস): উত্তরপ্রদেশের মন্ত্রী ওম প্রকাশ রাজভর শনিবার সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব-কে তীব্র আক্রমণ করে…

ByByNews Desk Jun 27, 2026
Scroll to Top