News Flash

  • Home
  • বিদেশ
  • Arrested: শিকাগোয় ৪ জুলাইয়ের প্যারেডে গুলিতে মৃত্যু ৬ জনের, ২২ বছরের বন্দুকবাজ গ্রেফতার
Image

Arrested: শিকাগোয় ৪ জুলাইয়ের প্যারেডে গুলিতে মৃত্যু ৬ জনের, ২২ বছরের বন্দুকবাজ গ্রেফতার

শিকাগো, ৫ জুলাই (হি.স.): আততায়ী হামলায় ফের রক্তাক্ত আমেরিকা, এবার শিকাগোর শহরতলিতে স্বাধীনতার দিবসের অনুষ্ঠানে বন্দুকবাজের হামলা। আততায়ীর গুলিতে প্রাণ হারিয়েছেন ৬ জন। পুলিশ সূত্রে খবর, গুলি চালনার ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন। ২২ বছরের ওই বন্দুকবাজকে পুলিশ গ্রেফতার করেছে। শিকাগোর পুুলিশ সূত্রে খবর, শিকাগো শহরতলিতে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজের সময় ছাদের ওপরে থাকা একজন বন্দুকধারী গুলি চালায়, কমপক্ষে ৬ জনের মৃত্যু হয়েছে ও কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন।

গুলির শব্দ শুনে প্যারেডে অংশ নেওয়া শতাধিক মানুষ ভয়ে পালিয়ে যান। প্রায় আট ঘণ্টা ধরে শিকাগোর বিভিন্ন জায়গায় গুলি চালায় ওই আততায়ী। ওই বন্দুকবাজের হামলায় শিকাগোর ইলিনয়ের সাউথ ওয়েন্টওয়ার্থ অ্যাভিনিউয়ে ২৪ বছর বয়সি এক তরুণীর মৃত্যু হয়েছে। গ্র্যান্ড ক্রসিংয়ের কাছেও তিন জনের মৃত্যু হয়েছে বন্দুকবাজের গুলিতে। গুলি-হামলায় যাঁরা আহত হয়েছেন, তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। প্রসঙ্গত, গত বছরও আমেরিকার স্বাধীনতা দিবসের সপ্তাহে বন্দুকবাজের গুলিতে ১৯ জনের মৃত্যু হয়েছিল। আহত হয়েছিলেন অন্তত ১০০ জন।

Releated Posts

ভারতে বিনিয়োগের আহ্বান, নিউইয়র্কে বিশ্ব সংস্থার সিইওদের সঙ্গে বৈঠকে নির্মলা সীতারামন

নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (আইএএনএস) : ভারতের দ্রুত বিকাশশীল অর্থনীতিতে ডিজিটাল পরিকাঠামো ক্ষেত্রে নতুন বিনিয়োগের সুযোগ তুলে ধরে বিশ্বখ্যাত…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

ইতালির দীর্ঘতম সময়ের প্রধানমন্ত্রী হওয়ায় মেলোনিকে মোদির অভিনন্দন

নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): ইতালির যুদ্ধ-পরবর্তী ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে প্রধানমন্ত্রী পদে থাকার নজির গড়ায় ইতালির প্রধানমন্ত্রী…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

অলৌকিক উদ্ধার! নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে জীবিত উদ্ধার দুই কর্মী

কাঠমান্ডু, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): নেপালের বিধ্বংসী বন্যার নয় দিন পর ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে জীবিত উদ্ধার হলেন…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

নেপালের বন্যাদুর্গতদের জন্য ১০ মিলিয়ন ডলার অনুদান এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াংয়ের

কাঠমান্ডু, ৪ সেপ্টেম্বর (আইএএনএস) : নেপালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে ১০ মিলিয়ন ডলার অনুদান দিলেন মার্কিন…

ByByTaniya Chakraborty Sep 4, 2026
Scroll to Top