News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Arrest:বণিক্য চৌমুহনীতে জোড়া খুনের তদন্তে গ্রেফতার এক যুবক
Image

Arrest:বণিক্য চৌমুহনীতে জোড়া খুনের তদন্তে গ্রেফতার এক যুবক

আগরতলা, ৪ জুলাই৷৷  বোধজংনগরে জোড়া খুনের ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি এখনো উত্তপ্ত৷ জোড়া খুনের ঘটনায় এখনো পর্যন্ত পুলিশ একজনকে আটক করেছে৷ তার নাম রোহিত সিনহা৷ বাড়ি রাজধানীর বুদ্ধ মন্দির এলাকায়৷

রাজধানী আগরতলা শহর সংলগ্ণ বোধজংনগর থানা এলাকার ডিসি পাড়ার জঙ্গলে দুই যুবককে হত্যার ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি এখনো থমথমে৷ পুলিশ ঘটনার তদন্ত অব্যাহত রেখেছে৷ এখনো পর্যন্ত এ ঘটনায় জড়িত একজনকে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ৷ তার নাম রোহিত সিনহা৷ বাড়ি রাজধানীর বুদ্ধ মন্দির এলাকায়৷ তাকে জিজ্ঞাসাবাদ করে এই হত্যাকাণ্ডের আসল রহস্য উদঘাটনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন পুলিশের পদস্থ আধিকারিকরা৷ এই হত্যাকাণ্ডের পেছনে কি রহস্য আত্মগোপন করে রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ৷

রাজধানী আগরতলা শহর সংলগ্ণ বণিক্য চৌমুহনীর ডিসি পাড়ায় জোড়া হত্যাকাণ্ডের ঘটনা সাধারণ মানুষের মনে তীব্র আতঙ্কে সৃষ্টি করেছে৷ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ণ তুলেছে বিভিন্ন মহল৷ বর্তমান সরকার রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সম্পূর্ণভাবে ব্যর্থ বলেও বিভিন্ন দলের তরফ থেকে অভিযোগ করা হয়েছে৷ এ ধরনের হত্যাকাণ্ড এবং হিংসাত্মক কার্যকলাপ বন্ধ করতে রাজ্য সরকার এবং আরোক্ষা প্রশাসনকে কঠোর মনোভাব গ্রহণ করার জন্য বিভিন্ন মহল থেকে দাবি জানানো হয়েছে৷

Releated Posts

বর্তমানে রাজ্যে রক্তদান কর্মসূচি আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর:স্বেচ্ছা রক্তদান হল মানবিকতার অন্যতম নিদর্শন। রাজ্যে স্বেচ্ছা রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে তরুণ…

ByByReshmi Debnath Sep 11, 2026

শিক্ষক নিয়োগে ত্রিপুরা হাইকোর্টের কড়া নির্দেশ, দ্রুত পূরণ করতে হবে ১,১১৬ পিজি ও ২,১৯৩ গ্র্যাজুয়েট টিচার পদ

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজ্যের সরকারি স্কুলগুলিতে দীর্ঘদিনের শিক্ষক সংকট নিয়ে কড়া অবস্থান নিল ত্রিপুরা হাইকোর্ট। স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলার শুনানিতে…

ByByReshmi Debnath Sep 11, 2026

ইউরোপের বাজারে পাড়ি দিল ত্রিপুরার চা, দুর্গাবাড়ি কারখানা থেকে ২৩.৩১ মেট্রিক টনের রফতানি চালান

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার চায়ের পরিচিতি বাড়ানোর পথে বড়সড় পদক্ষেপ। শুক্রবার আগরতলার দুর্গাবাড়ি কেন্দ্রীয় চা প্রক্রিয়াকরণ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা মেটাতে আধিকারিক পর্যায়ে আলোচনা : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: দীর্ঘদিনের ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে দুই রাজ্যের মধ্যে প্রাথমিক পর্যায়ে আধিকারিকদের আলোচনা হয়েছে বলে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top