News Flash

Image

Thief Arrested:জি বি হাসপাতালে চোর আটক

আগরতলা, ৪ জুলাই : জিবি হাসপাতালে চোর ও ছিনতাইকারীদের দৌরাত্মক মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে। সোমবার জিবি হাসপাতালের আউটডোরে টিকিট কাটার জন্য দাঁড়িয়ে থাকা এক ব্যক্তির পকেট থেকে মানিব্যাগ চুরি করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে এক চোর। তখনই তাকে হাতেনাতে ধরে ফেলেন সেখানে উপস্থিত জনগণ। আটক চোরের নাম বাচ্চু মিয়া। তাকে আটক করে উত্তম মাধ্যম দেন উত্তেজিত জনতা। গণধোলাই এসে গুরুতর অভাবে আহত হয়েছে।

ঘটনার খবর পেয়ে বেসরকারি নিরাপত্তা কর্মীরা সেখানে ছুটে আসে এবং জিবি আউটপোস্টের পুলিশকে খবর দেয়। খবর পেয়ে জিবি আউটপোস্টের পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে এবং সেখান থেকে রক্তাক্ত অবস্থায় চোর বাচ্চু মিয়াকে আটক করে  নিয়ে যায়। তার বিরুদ্ধে একটি মামলা গ্রহণ করেছে পুলিশ।

উল্লেখ্য, জিবি হাসপাতালে চিকিৎসা করাতে আসা রোগী এবং তাদের পরিবারের লোকজনদের কাছ থেকে চুরি ছিনতাইয়ের ঘটনা নিত্যদিনের বিষয় হয়ে উঠেছে। রাজ্যের প্রধান হাসপাতাল জিবিতে এ ধরনের চুরি ছিনতাইয়ের ঘটনায় রোগী এবং তাদের পরিবারের লোকজনদের মধ্যে নিরাপত্তা নিয়ে সংশয় বাড়ছে। জিবি হাসপাতাল চত্বরে প্রচুর সংখ্যায় সিসি ক্যামেরা লাগানো থাকা সত্ত্বেও এ ধরনের ঘটনা ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ ও উৎকণ্ঠা বাড়ছে। জিবি হাসপাতাল চত্বরে নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করার দাবি উঠেছে।

Releated Posts

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026

নন্দননগরে মর্মান্তিক দুর্ঘটনা, বাইকের ধাক্কায় লরির নিচে পড়ে মৃত্যু ব্যক্তির

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর নন্দননগর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার বিকেলের দিকে এই দুর্ঘটনা…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top