News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Suicide:বিশালগড়ে ফাঁসিতে আত্মহত্যা এক ব্যক্তির
Image

Suicide:বিশালগড়ে ফাঁসিতে আত্মহত্যা এক ব্যক্তির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ জুলাই৷৷  মদমত্ত অবস্থায় বাড়ির পাশের রাবার বাগানে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করল এক ব্যক্তি৷ মৃত ব্যক্তির নাম অরূপ দে৷ ঘটনা বৃহস্পতিবার  রাতে বিশালগড় থানাধীন সরকারটিলা এলাকায়৷ 

জানা গেছে বাড়ির লোকের অনুপস্থিতিতে গলায় ফাঁস লাগায় অরূপ দে৷ পরে স্থানীয়রা দেখতে পেয়ে তাকে ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে তড়িঘড়ি খবর দেয় বিশালগড় অগ্ণি নির্বাপক দপ্তরে৷ দপ্তরের কর্মীরা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে নিয়ে যায়  বিশালগড় মহকুমা হাসপাতালে৷ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেছে৷

মৃতের পরিবার সূত্রে খবর আকন্ঠ মদ্যপান করে এর আগেও বহুবার আত্মহত্যার চেষ্টা করেছে অরুপ দে৷ কিন্তু পরিবারের লোকেদের তৎপরতায় প্রাণে বেঁচে যায় সে৷ বৃহস্পতিবারও ঠিক একই ভাবে আকন্ঠ মদ্যপান করে বাড়ির লোকের অনুপুস্থিতিতে গলায় ফাঁস লাগায় সে৷ এবার বাড়িতে কেউ না থাকায় আর শেষ রক্ষা হয়নি৷ এমনই অভিমত পরিবারের সদস্য ও এলাকাবাসীদের৷ ঘটনায় তীব্র চাঞ্চলের সৃষ্টি হয়েছে এলাকাজুড়ে৷

Releated Posts

রেলস্টেশনে ২২ কেজি গাঁজাসহ ধৃত বিহারের বাসিন্দা, আগরতলা আদালতের রায়ে ১০ বছরের জেল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই:  রাজ্যে মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেল বিচারব্যবস্থা ও রেল পুলিশ। আগরতলা রেলওয়ে স্টেশন…

ByByReshmi Debnath Jul 28, 2026

সবাই মিলে পরিবেশ রক্ষায় এগিয়ে আসতে হবে: রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই: পরিবেশ রক্ষায় শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়, বরং সংরক্ষণের চর্চা শুরু হতে হবে…

ByByReshmi Debnath Jul 28, 2026

পানীয় জলের দাবিতে বড়মুড়া হাতাইকতরে জাতীয় সড়ক অবরোধ, বিক্ষোভে সামিল গ্রামবাসীরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই: দীর্ঘদিন ধরে পানীয় জলের সংকটে অতিষ্ঠ হয়ে এবার জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে…

ByByReshmi Debnath Jul 28, 2026

আগরতলার তুলসীবতী মারুতি স্ট্যান্ডে গাড়িচালককে প্রাণনাশের হুমকির অভিযোগ, বিজেপির যুবনেতার বিরুদ্ধে থানায় মামলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই:  আগরতলার তুলসীবতী মারুতি স্ট্যান্ডকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। এক গাড়িচালকের অভিযোগের ভিত্তিতে বিজেপির…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top