News Flash

  • Home
  • প্রধান খবর
  • Udaipur :উদয়পুরের হত্যাকাণ্ডে পাক যোগ রয়েছে, দাবি রাজস্থান পুলিশের
Image

Udaipur :উদয়পুরের হত্যাকাণ্ডে পাক যোগ রয়েছে, দাবি রাজস্থান পুলিশের

উদয়পুর, ২৯ জুন ( হি. স.) : রাজস্থানের উদয়পুরে নৃশংস হত্যাকাণ্ডের পিছনে পাক যোগাযোগ রয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠল। রাজস্থান পুলিশের প্রধান জানান, ধৃত গউস মহম্মদের সঙ্গে পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী দাওয়াত-এ-ইসলামি সংগঠনের যোগাযোগ রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। তার ফোনে অন্তত ১০টি পাকিস্তানি ফোন নম্বরও পাওয়া গিয়েছে বলে পুলিশের অন্য একটি সূত্রের খবর।
এই হত্যাকাণ্ড নিয়ে ইতিমধ্যেই কংগ্রেস শাসিত রাজস্থান সরকারকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে রাজ্য বিজেপি। তাদের অভিযোগ, রাজস্থান এখন বিভিন্ন পাক-জঙ্গি গোষ্ঠীর আশ্রয়স্থল হয়ে উঠেছে। একের পর এক হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে রাজস্থানে। অথচ সরকার হাত গুটিয়ে বসে আছে। পাল্টা জবাবে কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে বলেন, মোটেই হাত গুটিয়ে বসে নেই রাজস্থান সরকার। অত্যন্ত তৎপরতার সঙ্গে কয়েক ঘণ্টার মধ্যেই দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে।

Releated Posts

তৃণমূলের নতুন পরিচয় কী, কমিশনে নাম-প্রতীকের পছন্দ জানাল দুই গোষ্ঠী

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস) : তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীই নতুন দলের নাম ও প্রতীকের জন্য নিজেদের পছন্দের তালিকা…

ByBySandeep Biswas Sep 18, 2026

‘জোড়াফুল’ ব্যবহারে রাশ কমিশনের, মমতা ও ঋতব্রত দুই শিবিরকেই নয় প্রতীক

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেসের অন্দরের সংঘাত এবার সরাসরি এসে পড়ল ব্যালটের পরিচয়ে। দলের নাম ও…

ByBySandeep Biswas Sep 17, 2026

দৃষ্টিভঙ্গি, দায়বদ্ধতা ও উদ্যমের গল্প: প্রধানমন্ত্রী মোদির জীবনের কিছু অজানা কাহিনি

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ৭৬ বছরে পা দিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কঠোর শৃঙ্খলা,…

ByByNews Desk Sep 17, 2026

উন্নত প্রযুক্তি বিকাশে তরুণ প্রতিভাদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের জনসংখ্যাগত সুবিধাকে কৌশলগত শক্তি হিসেবে তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার দেশের বিপুল…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top