News Flash

  • Home
  • বিদেশ
  • ইউক্রেনের মলে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় মৃত ১৬, আহত কমপক্ষে ৫৯ জন
Image

ইউক্রেনের মলে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় মৃত ১৬, আহত কমপক্ষে ৫৯ জন

কিয়েভ, ২৮ জুন (হি.স.): ইউক্রেনের ক্রেমেনচুক শহরের একটি জনাকীর্ণ মলে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারালেন কমপক্ষে ১৬ জন। এছাড়াও আহত হয়েছেন ৫৯ জন। ইউক্রেনীয় বিমান বাহিনী জানিয়েছে, পশ্চিম রাশিয়ার কুরস্ক অঞ্চলে টিইউ-২২ বোমারু বিমান থেকে ছোঁড়া কেএইচ-২২ এন্টি-শিপ মিসাইল দ্বারা মলটিতে হামলা চালানো হয়েছে।

ক্ষেপণাস্ত্র হামলায় লন্ডভন্ড হয়ে গিয়েছে ওই ওই মলটি। ইউক্রেনের জরুরি পরিষেবার প্রধান সের্গেই ক্রুক বলেছেন, শপিং সেন্টারে সোমবারের ক্ষেপণাস্ত্রে হামলার পর প্রধান কাজগুলি হল “উদ্ধার কাজ, ধ্বংসাবশেষ অপসারণ এবং আগুন নেভানো”। তিনি বলেছেন, এখন পর্যন্ত ১৬ জনের মৃত্যু ও ৫৯ জন আহতের কথা জানতে পেরেছি, তাঁদের মধ্যে ২৫ জন হাসপাতালে ভর্তি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এর আগে বলেছিলেন, এক হাজারেরও বেশি বেসামরিক মানুষ মলে ছিলেন, যখন ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। জেলেনস্কি ফেসবুকে লেখেন, “মলে আগুন লেগেছে, উদ্ধারকারীরা আগুনের সঙ্গে লড়াই করছে। নিহতের সংখ্যা কল্পনা করা অসম্ভব।”

Releated Posts

ফিলিপাইনে স্কুলে গুলি, নিহত ৩, আহত ৬

ম্যানিলা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): ফিলিপাইনের দক্ষিণ কোতাবাতো প্রদেশের বাঙ্গা শহরের বাঙ্গা ন্যাশনাল হাই স্কুলে গুলিচালনার ঘটনায় অন্তত তিনজন নিহত…

ByBySandeep Biswas Sep 18, 2026

বাংলাদেশে গ্যাস সংকটে বাড়ছে ঢাকাবাসীর খরচ, দীর্ঘস্থায়ী ঘাটতিতে নিত্যদিনের দুর্ভোগ

ঢাকা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে তীব্র গ্যাস সংকটের জেরে ঢাকার বিভিন্ন এলাকার বাসিন্দারা গত দুই থেকে তিন মাস…

ByBySandeep Biswas Sep 18, 2026

প্রধানমন্ত্রী মোদিকে জন্মদিনের শুভেচ্ছা বিশ্বজুড়ে

রোজো, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা বার্তা আসতে শুরু…

ByByNews Desk Sep 17, 2026

বহুমুখী উন্নয়ন অংশীদারিত্ব এগিয়ে নিয়ে যেতে জয়শঙ্করের সঙ্গে ভুটানের বিদেশমন্ত্রীর বৈঠক

থিম্পু, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও ভুটানের মধ্যে বহুমুখী উন্নয়ন অংশীদারিত্ব আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে বুধবার ভুটানের…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top