News Flash

  • Home
  • প্রধান খবর
  • Attack :রাহুলের ওয়ানাড অফিসে হামলা চালায় এসএফআই কর্মীরা
Image

Attack :রাহুলের ওয়ানাড অফিসে হামলা চালায় এসএফআই কর্মীরা

নয়াদিল্লি, ২৪ জুন ( হি. স.) : প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর ওয়ানাড কার্যালয় শুক্রবার ‘স্টুডেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়া’ (এসএফআই) কর্মীরা ভাঙচুর করেছে বলে অভিযোগ। কংগ্রেসের অভিযোগ, অফিসের কিছু কর্মচারীও আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, প্রায় একশোজন এসএফআই কর্মী রাহুলের অফিসে ভাঙচুর চালায়। এরপর আটজনকে আটক করেছে পুলিশ।

যুব কংগ্রেস টুইট করেছে, কেরলে নৈরাজ্যের পরিস্থিতি রয়েছে। রাহুল গান্ধীর ওয়ানাড অফিসে হামলা চালিয়েছে এসএফআই কর্মীরা। কেরলের বাম রাজনীতিতে প্রকাশ্যেই চরমপন্থা ঘটছে। কেন কেরল সরকার রাজ্যে এমন গুন্ডামিকে প্রচার করছে? গুন্ডাদের চিহ্নিত করে জেলের পিছন দিতে হবে।
রাহুল গান্ধীর অফিসে হামলার তীব্র নিন্দা করেছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। তিনি বলেন, আমাদের দেশে প্রত্যেকেরই গণতান্ত্রিক উপায়ে মত প্রকাশ ও প্রতিবাদ করার অধিকার রয়েছে। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Releated Posts

ভারত–ইউএই সিইপিএ চুক্তিতে বাণিজ্য ১০০ বিলিয়ন ডলার ছাড়াল, নতুন সুযোগ তৈরি: পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ১ মে(আইএএনএস): ভারত ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে স্বাক্ষরিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (সিইপিএ) দ্বিপাক্ষিক বাণিজ্যে শক্তিশালী বৃদ্ধি…

ByByTaniya Chakraborty May 1, 2026

লাদাখে বুদ্ধ পূর্ণিমায় বুদ্ধের বাণী আজও সমান প্রাসঙ্গিক: অমিত শাহ

লেহ, ১ মে(আইএএনএস): বুদ্ধ পূর্ণিমা শুধুমাত্র একটি ধর্মীয় উৎসব নয়, এটি একটি ঐতিহাসিক ও সাংস্কৃতিক মুহূর্ত—এমন মন্তব্য করলেন…

ByByTaniya Chakraborty May 1, 2026

বিহারে আবহাওয়ার হঠাৎ পরিবর্তনে স্বস্তি, ঝড়-বৃষ্টিতে ১৩ জনের মৃত্যু

পাটনা, ১ মে(আইএএনএস): টানা কয়েকদিনের তীব্র গরমে বিপর্যস্ত বিহারে হঠাৎ আবহাওয়ার পরিবর্তনে কিছুটা স্বস্তি মিলেছে। একাধিক জেলায় তাপমাত্রা…

ByByTaniya Chakraborty May 1, 2026

মুম্বইয়ে নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগে এসিপি পদমর্যাদার পুলিশকর্তা গ্রেফতার

মুম্বই, ১ মে (আইএএনএস): নাবালিকা এক কন্যার শ্লীলতাহানির অভিযোগে এসিপি পদমর্যাদার এক পুলিশ আধিকারিককে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ।…

ByByTaniya Chakraborty May 1, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top