News Flash

  • Home
  • প্রধান খবর
  • Tahrina :ফের বাতিল ভিসার আবেদন , জিব্রাল্টার প্রণালী পারের স্বপ্ন ছাড়লেন সাঁতারু তাহরিনা
Image

Tahrina :ফের বাতিল ভিসার আবেদন , জিব্রাল্টার প্রণালী পারের স্বপ্ন ছাড়লেন সাঁতারু তাহরিনা

কলকাতা, ২৪ জুন (হি.স.) : ফের নাকজ হল বাংলার এই সাঁতারু তাহরিনা নাসরিনের জিব্রাল্টার প্রণালী পার হওয়ার জন্য ভিসার আবেদন । পর পর তিনবার এই আবেদন বাতিল হওয়ায় আর জিব্রাল্টার প্রণালী পার না করার সিদ্ধান্ত নিয়েছেন ভারত সরকারের এই কর্মী।

২০১৫ সালের ৩ সেপ্টেম্বর ১২ ঘণ্টা ৩৮ মিনিটে ইংলিশ চ্যানেল পার করেছিলেন তাহরিনা নাসরিন। পরে ২০১৮ সালের ২৩ নভেম্বর ৩ ঘণ্টা ৯ মিনিটে বাংলা চ্যানেল সিঙ্গল ক্রশ ( ১৬.১ কিলোমিটার) পার করেছিলেন তিনি। এরপর ২০১৯ সালের ১৫ ডিসেম্বর ৮ ঘণ্টা ১৩ মিনিটে ডবল ক্রশ (৩২.২ কিলোমিটার) পার করেছিলেন তাহরিনা। আর ডবল ক্রশ পার করার পর তাহরিনার পরের লক্ষ্য ছিল জিব্রাল্টার প্রণালী। সূত্রের খবর, জিব্রাল্টার প্রণালী পার হওয়ার জন্য ২০১৯ সালে প্রথমবার ভিসার আবেদন করেন তাহরিনা নাসরিন। যদিও তাঁর আবেদন নামঞ্জুর হয়। পরে ২০২০ সালে দ্বিতীয়বারের জন্য ভিসার আবেদন করেন তিনি। সেবারেও তাঁর আবেদন বাতিল হয়ে যায়। পরবর্তী সময়ে করোনা সংক্রমণের কারণে নতুন করে আর আবেদন না করলেও এই বছর জিব্রাল্টার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জিব্রাল্টার প্রণালী পার করার জন্য ১ জুলাই থেকে ১০ জুলাই পর্যন্ত সময় দেওয়া হয়। সেইমত জুন মাসে তৃতীয়বারের জন্য ভিসার আবেদন করেন তাহরিনা। আর এবারেও তাঁর আবেদন নামঞ্জুর করা হয়েছে। বৃহস্পতিবারই এই খবর পেয়েছেন তিনি।

এদিকে তৃতীয়বার ভিসা বাতিল হয়ে যাওয়ায় ভেঙে পড়েছেন তাহরিনা। সব থেকে বড় বিষয় হল তাঁর ভিসা বাতিল করার পিছনে যে কারণ দেখানো হচ্ছে তা দেখে আরও অবাক হয়ে গিয়েছেন তিনি। এই প্রসঙ্গে তাহরিনা বলেন, “আমি ওই দেশে গেলে আর ফিরব না, এই কারণ দেখিয়ে প্রতিবারই আমার ভিসা বাতিল করা হয়েছে। আর পরপর তিনবার আমার স্বপ্ন ভেঙে যাওয়ায় আমি আর জিব্রাল্টার প্রণালী পার না করার সিদ্ধান্ত নিয়েছি।” মন ভেঙে যাওয়ার পর আর জিব্রাল্টার প্রণালী পারাপারের স্বপ্ন দেখা ছেড়ে দিয়েছেন তিনি। বরং এবার নতুন লক্ষ্য স্থির করার সিদ্ধান্ত নিয়েছেন। আর সেই লক্ষ্যেই জলে নামবেন বলে জানিয়েছেন।

Releated Posts

প্রশ্নপত্র ফাঁস রোধে বিল নিয়ে কেন্দ্রকে তোপ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, ‘কঠোর আইনই যথেষ্ট নয়’

কলকাতা, ২৮ জুলাই (আইএএনএস): প্রশ্নপত্র ফাঁস রোধে আনা সংশোধনী বিলে তৃণমূল কংগ্রেস সমর্থন জানালেও, কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা…

ByBySandeep Biswas Jul 28, 2026

‘মোদিকে কখনও হালকাভাবে নেবেন না’— অমিত মালব্যের এক লাইনের পোস্টে জল্পনা

নয়াদিল্লি, ২৮ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে ঘিরে বিরোধীদের আক্রমণের আবহে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যের…

ByByNews Desk Jul 28, 2026

হরমুজ প্রণালীর কাছে ১৬৬ ভারতীয় নাবিক, পরিস্থিতির উপর কড়া নজর বিদেশ মন্ত্রকের

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর পশ্চিমে বর্তমানে ছয়টি ভারতীয় জাহাজে ১২৫ জন ভারতীয় নাবিক…

ByByNews Desk Jul 28, 2026

কোস্ট গার্ডে মহিলাদের জন্য আরও সুযোগ, সমুদ্রে নিখোঁজ জওয়ানদের পরিবারও পাবে দ্রুত আর্থিক সহায়তা

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): ভারতীয় কোস্ট গার্ডে (আইসিজি) মহিলাদের জন্য আরও বেশি কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং কর্তব্যরত অবস্থায়…

ByByNews Desk Jul 28, 2026

নিট প্রশ্নফাঁস আন্দোলনে অংশ নেওয়া ছাত্রদের হয়রানির অভিযোগ সিজেপির, নতুন আন্দোলনের হুঁশিয়ারি

জয়পুর, ২৮ জুলাই (আইএএনএস): নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে আন্দোলনে অংশ নেওয়া ছাত্রদের রাজস্থান পুলিশ হয়রানি করছে বলে অভিযোগ তুলেছে…

ByByNews Desk Jul 28, 2026

সংসদকে স্বাভাবিক ছন্দে ফিরিয়ে শিক্ষার্থীদের উদ্বেগের কথা শুনতে হবে: শশী থারুর

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): পাবলিক পরীক্ষায় প্রশ্নফাঁস রোধে আনা পাবলিক এক্সামিনেশনস (প্রিভেনশন অফ আনফেয়ার মিনস) সংশোধনী বিল, ২০২৬…

ByByNews Desk Jul 28, 2026

লোকসভায় অ্যান্টি-পেপার লিক বিল নিয়ে বিতর্কে কংগ্রেসের চার বক্তা, থাকছেন রাহুল-প্রিয়ঙ্কা

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): পাবলিক পরীক্ষায় প্রশ্নফাঁস রোধে আনা পাবলিক এক্সামিনেশনস (প্রিভেনশন অফ আনফেয়ার মিনস) সংশোধনী বিল, ২০২৬…

ByByNews Desk Jul 28, 2026

এইচপিভি টিকা জরায়ুমুখের ক্যানসার নির্মূলে বড় অস্ত্র, বললেন ভারতীয়-মার্কিন ক্যানসার বিশেষজ্ঞ দত্তাত্রেয়ুডু নোরি

ওয়াশিংটন, ২৮ জুলাই (আইএএনএস): হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকার ব্যাপক প্রয়োগের মাধ্যমে আগামী কয়েক বছরের মধ্যে ভারতে জরায়ুমুখের…

ByByNews Desk Jul 28, 2026

শিখ সম্প্রদায়ের জন্য সরকারি সহায়তা আরও কার্যকর করতে সমীক্ষা, রাজ্যসভায় জানালেন কিরেন রিজিজু

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): শিখ সম্প্রদায়ের জন্য সরকারের বর্তমান জনসংযোগ ও কল্যাণমূলক উদ্যোগে কোথায় ঘাটতি রয়েছে, তা চিহ্নিত…

ByByNews Desk Jul 27, 2026
Scroll to Top