News Flash

  • Home
  • প্রধান খবর
  • Supreme Court: গুজরাট দাঙ্গা : মোদী-সহ কয়েকজনকে ক্লিনচিটের বিরুদ্ধে মামলা খারিজ সুপ্রিম কোর্টে
Image

Supreme Court: গুজরাট দাঙ্গা : মোদী-সহ কয়েকজনকে ক্লিনচিটের বিরুদ্ধে মামলা খারিজ সুপ্রিম কোর্টে

নয়াদিল্লি, ২৪ জুন (হি.স.): গুজরাট দাঙ্গার ঘটনায় তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী-সহ কয়েকজনকে ক্লিনচিট দিয়েছিল বিশেষ তদন্তকারী দল (সিট)। ক্লিনচিট দেওয়ার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন প্রাক্তন কংগ্রেস সাংসদ এহসান জাফরির স্ত্রী জাকিয়া। সেই আর্জি শুক্রবার খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। ২০০২ সালের ২৮ ফেব্রুয়ারি আহমেদাবাদের গুলবার্গ সোসাইটিতে হিংসায় ৬৯ জনের মৃত্যু হয়েছিল। তাঁদের মধ্যে ছিলেন এহসানও।

দাঙ্গার তদন্তের জন্য সুপ্রিম কোর্টের নির্দেশে বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করা হয়েছিল। তথ্যপ্রমাণের অভাবে তৎকালীন গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী-সহ ৬৪ জনকে ক্লিনচিট দেয় সিট। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেন জাকিয়া। গত বছরের ৯ ডিসেম্বর দুই পক্ষের শুনানি পর্ব শেষে রায়দান সংরক্ষণ রাখে বিচারপতি এএম খানউইলকরের বেঞ্চ। এরপর শুক্রবার রায় ঘোষণা করা হয়েছে। এদিন এহসান জাফরির স্ত্রী জাকিয়ার আর্জি খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট।

Releated Posts

স্বাধীনতা-পরবর্তী ভারতের এক যুগান্তকারী অধ্যায় মোদির শাসনকাল: রামনাথ কোবিন্দ

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): স্বাধীনতা-পরবর্তী ভারতের ইতিহাসে ১০ জুন একটি বিশেষ দিন হিসেবে চিহ্নিত হয়ে থাকবে বলে মন্তব্য…

ByByNews Desk Jun 10, 2026

পিওকে-তে পুলিশি বর্বরতার অভিযোগ তুলে পাকিস্তানকে তোপ ভারতের, ‘ব্যর্থতা ঢাকতেই ভুয়ো প্রচার’

নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীরে (পিওকে) বিক্ষোভকারীদের ওপর দমন-পীড়নের ঘটনায় পাকিস্তানকে কড়া ভাষায় আক্রমণ করল ভারত।…

ByByNews Desk Jun 9, 2026

উরি থেকে অপারেশন সিঁদুর: মোদির রেকর্ড গড়া প্রধানমন্ত্রিত্বে ভারতের নতুন নিরাপত্তা নীতির রূপরেখা

নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): ১০ জুন টানা ৪,৩৯৯ দিন প্রধানমন্ত্রী পদে থেকে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর ৪,৩৯৮…

ByByNews Desk Jun 9, 2026

আইআরসিটিসি হোটেল দুর্নীতি মামলায় লালু প্রসাদ যাদবদের বিরুদ্ধে অভিযোগ গঠনের সিদ্ধান্ত স্থগিত, শুনানি ১৬ জুলাই

নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): আইআরসিটিসি হোটেল দুর্নীতির সঙ্গে যুক্ত অর্থপাচার মামলায় আরজেডি প্রধান লালু প্রসাদ যাদব, তাঁর পরিবারের…

ByByNews Desk Jun 9, 2026
Scroll to Top