News Flash

  • Home
  • দিনের খবর
  • Naveen Patnaik :এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মুকে সমর্থন করার আবেদন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের
Image

Naveen Patnaik :এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মুকে সমর্থন করার আবেদন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের

ভুবনেশ্বর, ২২ জুন ( হি. স.) : মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক ওড়িশার সমস্ত বিধায়ককে দ্রৌপদী মুর্মুকে সমর্থন করার আবেদন জানিয়েছেন।

একটি টুইট বার্তায়, তিনি ওডিশা বিধানসভার সমস্ত বিধায়কদের দলীয় লাইনের ঊর্ধ্বে উঠে সর্বসম্মতভাবে রাষ্ট্রপতি পদের জন্য ওডিশার কন্যা দ্রৌপদী মুর্মুকে সমর্থন করার জন্য আবেদন করেন।
এদিকে বিজেডির সমর্থন পাওয়ার পরে অঙ্কের বিচারে কেন্দ্রের শাসক শিবির রাষ্ট্রপতি পদে তাদের মনোনীত প্রার্থীকে জিতিয়ে আনার জায়গায় পৌঁছে গিয়েছে। রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেন সাংসদ ও বিধায়কেরা। যে অঙ্কে রাষ্ট্রপতি নির্বাচন হয়, তাতে মোট ভোটের মূল্য প্রায় ১০ লক্ষ ৯৮ হাজার ৯০৩। সংখ্যাগরিষ্ঠতার জন্য দরকার পাঁচ লক্ষ ৪৯ হাজার ৪৫২ ভোট। বিজেপি এবং তার শরিক দলগুলির হাতে এখন রয়েছে প্রায় পাঁচ লক্ষ ২৬ হাজার ভোট। এর সঙ্গে নবীনের দলের ৩১ হাজার ভোট যুক্ত হলে দ্রৌপদীর জিততে অসুবিধা হবে না। তা ছাড়া অন্ধ্রপ্রদেশের শাসকদল ওয়াইএসআর কংগ্রেসও নরেন্দ্র মোদী-অমিত শাহের প্রার্থীকে সমর্থনের ‘বার্তা’ দিয়েছেন বলে বিজেপির একটি সূত্র জানাচ্ছে।

Releated Posts

‘পাঞ্জাবে খাবারের চেয়েও দ্রুত মাদক পৌঁছয়’: মুখ্যমন্ত্রীর পদত্যাগ ও মন্ত্রীর গ্রেপ্তার দাবি এসএডি-কংগ্রেসের

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের সাঙ্গরুর জেলায় মাদক সংক্রান্ত সমস্যার জেরে এক ব্যক্তির আত্মহত্যার ঘটনার পর রাজ্যের মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026

‘মান সরকারের আমলে রমরমিয়ে চলছে মাদক ব্যবসা’, দলিতের মৃত্যুকে ঘিরে পাঞ্জাবের আপ সরকারকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের আম আদমি পার্টি (আপ) সরকারের বিরুদ্ধে মাদক ব্যবসা নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলে তীব্র…

ByByNews Desk Sep 8, 2026

মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া, সরকারি অনুদান নিতে অস্বীকার বড় বাজেটের দুর্গাপুজো কমিটিগুলির

কলকাতা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সুবেন্দু অধিকারীর আবেদনে সাড়া দিয়ে কলকাতার একাধিক বড় বাজেটের দুর্গাপুজো কমিটি রাজ্য…

ByByNews Desk Sep 8, 2026

শ্রীজগন্নাথ মন্দিরের জমি পরিচালনায় নতুন নিয়মে সায় ওড়িশা মন্ত্রিসভার

ভুবনেশ্বর, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): শ্রীজগন্নাথ মন্দিরের জমি পরিচালনা ও বন্দোবস্তে আরও স্বচ্ছতা, জবাবদিহি ও দক্ষতা আনতে ‘শ্রীজগন্নাথ টেম্পল…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top