News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কাটাখালে স্নান করতে গিয়ে জলে তলিয়ে গেল এক ব্যক্তি
Image

কাটাখালে স্নান করতে গিয়ে জলে তলিয়ে গেল এক ব্যক্তি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুন৷৷ রাজধানীর ভাটি অভয়নগর দাস পাড়া এলাকায় কাটা খালে স্নান করতে গিয়ে জলে তলিয়ে গেলেন এক ব্যক্তি৷ নিখোঁজ ব্যক্তির নাম সিরাজ মিয়া৷ ঘটনাটি ঘটেছে শনিবার সকল প্রায় ৮ টা নাগাদ৷ তবে ঘটনার অনেকটা সময় কেটে গেলেও এনডিআরএফ জওয়ানরা ঘটনাস্থলে পৌঁছায়নি বলে অভিযোগ৷

ঘটনার বিবরণে জানা গেছে, এইদিন সকালে অন্যান্য দিনের ন্যায় সিরাজ মিয়া কাটা খালের জলে স্নান করতে যায়৷ এদিকে ভারী বৃষ্টির ফলে জলের পরিমাণ বেশি ছিল৷ প্রত্যক্ষদর্শীরা জানান, জলে নামার পর সিরাজ মিয়া জলের স্রোতে পড়ে যায়৷ নিমিষেই জলের নিচে তলিয়ে যায় সে৷  ঘটনা প্রত্যক্ষ করে এলাকার লোকজন পুলিশ, দমকল বাহিনী ও প্রশাসনিক আধিকারিকদের খবর দেয়৷ পুলিস ঘটনাস্থলে এসে দমকল বাহিনীর কর্মীদের খবর দেয়৷ নিখোঁজ সিরাজ মিয়ার স্ত্রী ও এলাকার লোকজনদের অভিযোগ, দমকল বাহিনীর কর্মীদের সকাল ৯টার দিকে খবর দেওয়া হলেও সকাল ১১টা পর্যন্ত দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে আসেনি৷ এইনিয়ে এলাকার লোকজন এক প্রকার ক্ষোভ প্রকাশ করেছে৷ পরবর্তী সময় দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে এসে কাটা খালে তল্লাসি অভিযান শুরু করে৷ খবর দেওয়া হয়েছে এনডিআরএফ জওয়ানদের৷ তবে খবর লেখা পর্যন্ত নিখোঁজ ব্যক্তির কোনো খোঁজ পাওয়া যায়নি৷

Releated Posts

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top