News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Mungiakami : : পাঁচ কোটি টাকার গাঁজা উদ্ধার মুঙ্গিয়াকামীতে
Image

Mungiakami : : পাঁচ কোটি টাকার গাঁজা উদ্ধার মুঙ্গিয়াকামীতে

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১৭ জুন৷৷ পাচার করতে গিয়ে মুঙ্গিয়াকামি থানা পুলিশের হাতে বাজেয়াপ্ত বিপুল পরিমাণে শুকনো গাঁজা৷ সেইসঙ্গে আটক একটি গ্যাসের বুলেট গাড়ি সহ গাড়ির চালক এবং সহ-চালক৷ ঘটনা আসাম আগরতলা জাতীয় সড়কের ৪১ মাইল এলাকায় শুক্রবার৷ খবরে প্রকাশ গ্যাসের বুলেট গাড়িতে করে বহিঃরাজ্যের পাচারের সময় মুঙ্গিয়াকামি থানার পুলিশের হাতে আটক বিপুল পরিমাণে শুকনো গাঁজা৷ আটককৃত গাঁজার পরিমান প্রায় ৫,৩৬৫ কেজি৷

জানা যায়, জিরানীয়ার কোন এক জায়গা থেকে এনএল ০২১-৬৮৪৬ নম্বরের  গ্যাসের ওই বুলেট গাড়িতে গাঁজা লোডিং করে বহিঃরাজ্যে পাচারের পথে মুঙ্গিয়াকামী থানার পুলিশের ভেহিকেল চেকিং-এর সময় উক্ত থানা এলাকার ৪১ মাইল এলাকা থেকে বাজেয়াপ্ত হয় গাঁজা৷ সঙ্গে আটক করা হয় গাড়ির চালক হাবিব আনসারি এবং সহ-চালক সুনীল কুমারকে৷ তাদের একজনের বাড়ি বিহার এবং অপরজনের বাড়ি উত্তরপ্রদেশে৷ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে খোয়াই জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী এবং তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক সোনা চরণ জমাতিয়া সহ বিশাল পুলিশবাহিনী৷  

মুঙ্গিয়াকামি থানার পুলিশ মামলা গ্রহণ করে তদন্ত শুরু করে দিয়েছে৷  খোয়াই জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী জানিয়েছেন, উদ্ধারকৃত গাঁজা গুলোর আনুমানিক বাজার মূল্য প্রায় পাঁচ কোটি ত্রিশ লক্ষ টাকা৷ তাছাড়া তিনি আরও জানিয়েছেন, খোঁজখবর নিয়ে যতটুকু জানা গেছে, এই নম্বরের কোন গাড়ির গ্যাস বোঝাই করার পারমিট নেই৷ যদিও তদন্ত চলছে৷ তদন্তক্রমে সমস্তকিছু বেরিয়ে আসবে৷ এক্ষেত্রে স্বভাবতই প্রশ্ণ হচ্ছে জিরানিয়া থানা, চম্পকনগর আউট-পোস্ট, তেলিয়ামুড়া হাওয়াইবাড়ি এলাকায় থাকা ট্রাফিক দপ্তরের নাকা পয়েন্ট এবং তেলিয়ামুড়া থানা পুলিশের ভূমিকা নিয়ে৷ প্রশ্ণ আরো উঠছে, কিভাবে দুইটি থানা একটি আউটপোস্ট এবং একটি নাকা পয়েন্ট পেরিয়ে অপর একটি থানা পুলিশের হাতে আটক হয় বিপুল পরিমাণে গাঁজা৷ 

Releated Posts

টিসিপিসিআর-এর উদ্যোগে প্রথম শিশু অধিকার ও সুরক্ষা কনক্লেভ অনুষ্ঠিত

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরা শিশু অধিকার সুরক্ষা কমিশন (টিসিপিসিআর)-এর উদ্যোগে আজ মেলারমাঠে কমিশনের কার্যালয়ে প্রথম শিশু অধিকার ও…

ByByReshmi Debnath Sep 16, 2026

মোদির জন্মদিনের কর্মসূচিতে সরকারি সম্পদ ব্যবহারে আপত্তি জিতেন্দ্রর

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং তাঁর ২৫ বছরের জনজীবন উপলক্ষে ত্রিপুরায় আগামী ১৭ সেপ্টেম্বর থেকে…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

পানিসাগরে ৪০ কোটি টাকার ইয়াবা উদ্ধার, ট্রাক চালক আটক

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১৬ সেপ্টেম্বর: উত্তর ত্রিপুরার পানিসাগরে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। পানিসাগর থানার…

ByByReshmi Debnath Sep 16, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের ছাদ থেকে ছাত্রী পড়ে আহত, জিবিতে জেবিকাকে দেখতে এনএসইউআই প্রতিনিধি দল

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে গুরুতর আহত সপ্তম শ্রেণির ছাত্রী জেবিকা…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top