News Flash

  • Home
  • প্রধান খবর
  • উত্তর প্রদেশের বালিয়ায় স্টেশনে ভাঙচুর; পাথর নিক্ষেপ, আগুনে পুড়ল ট্রেন
Image

উত্তর প্রদেশের বালিয়ায় স্টেশনে ভাঙচুর; পাথর নিক্ষেপ, আগুনে পুড়ল ট্রেন

লখনউ, ১৭ জুন (হি.স.): কেন্দ্রীয় সরকারের অগ্নিপথ নিয়োগ প্রকল্পের বিরুদ্ধে ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে উত্তর প্রদেশ। উত্তর প্রদেশের বালিয়া স্টেশনে ভাঙচুর চালাল আন্দোলনকারীরা, পাথর ছোড়া হয়, এমনকি একটি ট্রেনে আগুনও ধরিয়ে দেওয়া হয়। পুলিশ এবং রেলরক্ষী বাহিনীর সদস্যেরা দ্রুত গিয়ে জ্বলন্ত কামরাগুলি নিভিয়ে ফেলেন।

উত্তর প্রদেশের বালিয়া রেল স্টেশনে এদিন সকালে জড়ো হয় বিক্ষোভকারীদের ভিড়। সকাল থেকেই মোতায়েন ছিল পুলিশ। বালিয়ার জেলাশাসক সৌম্যা আগরওয়াল জানিয়েছেন, ক্ষয়ক্ষতি আটকানো সম্ভব হয়েছে। পাথর ছোড়ার চেষ্টা করা হয়েছিল, অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। স্টেশনে ভাঙচুর করা হয় বলেও জানিয়েছেন জেলাশাসক। পুলিশ সুপার আর কে নায়ার জানিয়েছেন, কিছু ছাত্র ট্রেনের জানালার প্যান ভেঙে ফেলে এবং একটি ট্রেনে আগুন ধরিয়ে দেয়। বিভিন্ন এলাকায় টহল চলছে পুলিশের।

Releated Posts

যুবশক্তির ক্ষমতায়নই অগ্রাধিকার, ‘বিকশিত ভারত’-এর চালিকাশক্তি হবে তরুণ প্রজন্ম: মোদি

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ভারতের যুবসমাজের ক্ষমতায়ন সরকারে অন্যতম প্রধান অগ্রাধিকার বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি…

ByByNews Desk Jun 11, 2026

ওমান উপকূলে মার্কিন হামলায় নিহত তিন ভারতীয় নাবিক, দেহ উদ্ধারের কথা জানালেন সোনোয়াল

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ওমান উপকূলের কাছে একটি জাহাজে মার্কিন বাহিনীর হামলার পর নিখোঁজ হওয়া তিন ভারতীয় নাবিকের…

ByByNews Desk Jun 11, 2026

সিএমআরএল-এক্সালজিক মামলায় ইডির তলব এড়ালেন ভীণা বিজয়ন, চাইলেন আরও সময়

কোচি, ১১ জুন (আইএএনএস): খনিজ সংস্থা সিএমআরএল-এর তথাকথিত ‘মাসাপ্পাডি’ (মাসিক অর্থপ্রদান) মামলায় জিজ্ঞাসাবাদের জন্য শুক্রবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…

ByByNews Desk Jun 11, 2026

মোদি-নেহরু তুলনা নিয়ে তোপ শরদ পাওয়ারের, ইতিহাস বিকৃতি, কৃষি সঙ্কট ও বিদেশনীতি নিয়েও কেন্দ্রকে নিশানা

মুম্বই, ১০ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর তুলনা টেনে রাজনৈতিক প্রচারের বিরোধিতা…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top