News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Azad Samaj Party : উপনির্বাচনের প্রচারে আজাদ সমাজ পার্টিও
Image

Azad Samaj Party : উপনির্বাচনের প্রচারে আজাদ সমাজ পার্টিও

আগরতলা, ১৬ জুন : বৃহস্পতিবার উপনির্বাচনের প্রচারে নেমেছে আজাদ সমাজ পার্টি। সম্প্রতি এই দলে যোগ দিয়েছেন প্রাক্তন বিধায়ক আশিস দাস। এদিন ৬ আগরতলা কেন্দ্রের আজাদ সমাজ পার্টির মনোনীত প্রার্থী মেজর ব্রজলাল দেবনাথের সমর্থনে বাড়ি বাড়ি প্রচার করেছেন সংঘটনের নেতৃত্বরা। তিনিও তাঁদের সাথে প্রচারে সামিল হয়েছেন। প্রার্থী মেজর ব্রজলাল দেবনাথ জানিয়েছেন, বাড়ি বাড়ি প্রচারে মানুষের থেকে সাড়া পাচ্ছেন। মানুষ আজাদ সমাজ পার্টির যে চিন্তা ধারা তাকে গ্রহন করবে বলে আশা ব্যক্ত করেছেন তিনি। 

অপরদিকে প্রাক্তন বিধায়ক আশিস দাস বলেন, আজাদ সমাজ পার্টি এসসি, এসটি, ওবিসি এবং সংখ্যালঘুদের লড়াই নিয়ে মাঠে নেমেছে। তিনি বলেন, এলাকার মানুষ বলেছেন তারা আজাদ সমাজ পার্টির সঙ্গে আছেন। একটা নির্দিষ্ট সংখ্যক ভোট দিয়ে পার্টির ২০২৩ এর বিধানসভা নির্বাচনের পথকে মসৃণ করার আহ্বান করেছেন তিনি।

Releated Posts

অফিস লেন অপহরণ মামলায় মূল চক্র গ্রেফতার, মোট ধৃত ৫

আগরতলা, ১৩ জুন: রাজধানীর অফিস লেন এলাকায় সংঘটিত চাঞ্চল্যকর অপহরণ মামলায় মূল চক্রকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পশ্চিম…

ByByTaniya Chakraborty Jun 13, 2026

গোমতী দুগ্ধ উৎপাদক সমবায়ের রক্তদান শিবিরে ৫০ জনের রক্তদান, অংশ নিলেন মেয়র দীপক মজুমদার

আগরতলা, ১৩ জুন: মুমূর্ষু রোগীদের জীবন বাঁচাতে স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব তুলে ধরে আরও বেশি মানুষকে এই মহৎ উদ্যোগে…

ByByReshmi Debnath Jun 13, 2026

(Updated) কৈলাসহর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যু, ঊনকোটি জেলা হাসপাতালে ময়নাতদন্ত

কৈলাসহর, ১৩ জুন: ঊনকোটি জেলার জেলাসদর কৈলাসহরের ইরানি থানার অন্তর্গত লাটিয়াপুড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় ভারত-বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত এলাকায়…

ByByReshmi Debnath Jun 13, 2026

সাধুর ছদ্মবেশে প্রতারণার ফাঁদ, শহরে আটক দুই অভিযুক্ত

আগরতলা, ১৩ জুন: সাধুর ছদ্মবেশে এক যুবকের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে পশ্চিম…

ByByTaniya Chakraborty Jun 13, 2026
Scroll to Top