News Flash

Image

সিপিএমের প্রচার সজ্জা নষ্টের অভিযোগ

আগরতলা, ১৬ জুন : উপনির্বাচনের আর হাতে গুনা কয়েকদিন বাকি। উপনির্বাচনকে কেন্দ্র করে শাসক দল থেকে শুরু করে বিরোধীরা প্রত্যেকেই প্রচারে ঝাঁপিয়ে পড়েছেন। বিভিন্ন এলাকায় লাগানো হচ্ছে দলগুলির  ফ্ল্যাগ ফেস্টুন  সহ বিভিন্ন প্রচারসজ্জা। এরই মধ্যে সিপিএমের প্রচার সজ্জা নষ্ট করার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার সকালে সিপিআইএম কর্মীরা অভিযোগ করেন,  ৬-আগরতলা বিধানসভা কেন্দ্রের ১৩ নম্বর ওয়ার্ডের প্রচারসজ্জা নষ্ট করেছে একদল দুষ্কৃতী। দলীয় এক কর্মী তাদের বাধা দিতে গেলে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। পরবর্তীতে সিপিএম কর্মী-সমর্থকরা প্রচারসজ্জা নষ্টের অভিযোগ এনে রামনগর ফাঁড়ি থানায় ডেপুটেশন প্রদান করেছেন। শান্তিপূর্ণ নির্বাচন না হলে আগামীদিনের নির্বাচন কমিশনের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বাম কর্মী সমর্থকরা।

Releated Posts

গোমতী দুগ্ধ উৎপাদক সমবায়ের রক্তদান শিবিরে ৫০ জনের রক্তদান, অংশ নিলেন মেয়র দীপক মজুমদার

আগরতলা, ১৩ জুন: মুমূর্ষু রোগীদের জীবন বাঁচাতে স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব তুলে ধরে আরও বেশি মানুষকে এই মহৎ উদ্যোগে…

ByByReshmi Debnath Jun 13, 2026

(Updated) কৈলাসহর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যু, ঊনকোটি জেলা হাসপাতালে ময়নাতদন্ত

কৈলাসহর, ১৩ জুন: ঊনকোটি জেলার জেলাসদর কৈলাসহরের ইরানি থানার অন্তর্গত লাটিয়াপুড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় ভারত-বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত এলাকায়…

ByByReshmi Debnath Jun 13, 2026

সাধুর ছদ্মবেশে প্রতারণার ফাঁদ, শহরে আটক দুই অভিযুক্ত

আগরতলা, ১৩ জুন: সাধুর ছদ্মবেশে এক যুবকের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে পশ্চিম…

ByByTaniya Chakraborty Jun 13, 2026

সেকেরকোট চৌমুহনী বাজারে ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি ব্যবসায়ীদের

আগরতলা, ১৩ জুন: আমতলী থানার অধীন সেকেরকোট চৌমনী বাজারে এক ব্যবসায়ীর বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে প্রশাসনের কাছে লিখিত…

ByByTaniya Chakraborty Jun 13, 2026
Scroll to Top