News Flash

  • Home
  • দেশ
  • Rajnath Singh to Visit Srinagar : দু’দিনের সফরে শ্রীনগরে রাজনাথ সিং, ঘুরে দেখবেন সীমান্তবর্তী এলাকা
Image

Rajnath Singh to Visit Srinagar : দু’দিনের সফরে শ্রীনগরে রাজনাথ সিং, ঘুরে দেখবেন সীমান্তবর্তী এলাকা

শ্রীনগর, ১৬ জুন (হি.স.): শ্রীনগরে পৌঁছলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। বৃস্পতিবার ও শুক্রবার দু’দিনের সফরে কেন্দ্রশাসিত অঞ্চলে গিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। দু’দিনের এই সফরে জম্মু ও কাশ্মীরের সীমান্তবর্তী এলাকায় যাবেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। কথা বললেন সেনাবাহিনীর জওয়ানদের সঙ্গে। পাশাপাশি শুক্রবার, ১৭ জুন জম্মুতে মহারাজা গুলাব সিং জি-র ‘রাজ্যভিষেক অনুষ্ঠান’-এর ২০০ তম বার্ষিকীতেও যোগ দেবেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।

ভারতীয় বায়ুসেনার বিশেষ বিমানে বৃহস্পতিবার সকালেই শ্রীনগরে পৌঁছেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। বিমানবন্দরে তাঁকে অভ্যর্থনা জানানো হয়। এই দু’দিন কেন্দ্রশাসিত অঞ্চলে একাধিক কর্মসূচি রয়েছে প্রতিরক্ষা মন্ত্রীর। সুরক্ষা বাহিনীর জওয়ানদের সঙ্গে কথা বলার পাশাপাশি অনন্তনাগ জেলার পহেলগামে জওহর ইনস্টিটিউট অফ মাউন্টেনিয়ারিং অ্যান্ড উইন্টার স্পোর্টস-এর একটি সভায় পৌরহিত্য করবেন।

Releated Posts

বিশ্ব উৎপাদন কেন্দ্র হিসেবে ভারতের উত্থানে ৪টি গুরুত্বপূর্ণ ক্ষেত্র চিহ্নিত নীতি আয়োগের

নয়াদিল্লি, ১৩ আগস্ট (আইএএনএস): ভারতকে বিশ্বের অন্যতম প্রধান উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে চারটি উচ্চ সম্ভাবনাময় ক্ষেত্র…

ByByNews Desk Aug 13, 2026

পুরনো বাস সংস্কারে কেরল স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন-র আর্থিক লাভ, বললেন কেরলের পরিবহণমন্ত্রী

তিরুবনন্তপুরম, ১৩ আগস্ট (আইএএনএস): রাজ্য সরকারের ১০০ দিনের কর্মসূচির আওতায় কেরল স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন-এর বাস সংস্কার প্রকল্প…

ByByNews Desk Aug 13, 2026

‘হর ঘর তিরঙ্গা’ দেশবাসীর মনে দেশপ্রেম ও গৌরবের অনুভূতি আরও শক্তিশালী করছে: অমিত শাহ

নয়াদিল্লি, ১৩ আগস্ট (আইএএনএস): ‘হর ঘর তিরঙ্গা’ অভিযান দেশের প্রতিটি মানুষের মনে দেশপ্রেম ও গর্বের অনুভূতিকে আরও শক্তিশালী…

ByByNews Desk Aug 13, 2026

‘অত্যন্ত লজ্জার’: হলদ্বানিতে খার্গের সভাস্থল ‘শুদ্ধিকরণ’ নিয়ে বিজেপি-আরএসএসকে নিশানা বিরোধীদের

নয়াদিল্লি, ১৩ আগস্ট (আইএএনএস): উত্তরাখণ্ডের হলদ্বানিতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের সভাস্থল ‘শুদ্ধিকরণ’-এর অভিযোগকে কেন্দ্র করে বিজেপি ও রাষ্ট্রীয়…

ByByNews Desk Aug 13, 2026
Scroll to Top