News Flash

  • Home
  • দেশ
  • Election :রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী প্রার্থী হতে রাজি নন শরদ পাওয়ার
Image

Election :রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী প্রার্থী হতে রাজি নন শরদ পাওয়ার

নয়াদিল্লি, ১৫ জুন ( হি. স.) : দেশে আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে অ-বিজেপি দলগুলোর শীর্ষ নেতারা একজোটে একটি প্রার্থী দেওয়ার বিষয়ে সহমত হয়েছেন। বুধবার কংগ্রেস, সমাজবাদী পার্টি, জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি এবং তৃণমূল কংগ্রেস সহ ১৬ টির মতো বিরোধী দল আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী প্রার্থী হিসেবে সর্বসম্মতভাবে এনসিপি প্রধান শরদ পাওয়ারের নামের প্রস্তাব করেছে। শরদ পওয়ারকে রাষ্ট্রপতি পদপ্রার্থী হওয়ার জন্য অনুরোধ করা হলেও শেষপর্যন্ত তিনি রাজি হননি। আরও কিছুদিন তিনি সক্রিয় রাজনীতি চালিয়ে যেতে চান। বুধবারের বৈঠকে সব বিরোধী দল তাঁকে প্রার্থী হওয়ার জন্য চেপে ধরলেও সেই একই কথা বলেন পওয়ার।

বৈঠক শেষে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে স্বীকারও করে নিয়েছেন, পওয়ারকে রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হওয়ার প্রস্তাব দিলেও তিনি রাজি হননি। তবে বিরোধীরা যে ঐক্যবদ্ধভাবেই একজনকে প্রার্থী করবে সে বিষয়ে এদিন ঐক্যমতে পৌঁছেছে বৈঠকে উপস্থিত ১৬টি বিরোধী দলই। প্রশ্ন হচ্ছে, পওয়ার রাজি না হলে সেই ঐক্যবদ্ধ প্রার্থীটি কে হবেন? ভেসে আসছে একাধিক নাম।

Releated Posts

পিএমএলএ আদালতের নির্দেশে পশ্চিমবঙ্গের প্রাক্তন মন্ত্রীকে ২১ মে পর্যন্ত ইডি হেফাজত

কলকাতা, ১২ মে (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাক্তন অগ্নি নির্বাপন দফতরের মন্ত্রী এবং তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক সুজিত বোসকে মঙ্গলবার…

ByByTaniya Chakraborty May 12, 2026

শ্রীলঙ্কার হেফাজতে আটক তামিলনাড়ুর মৎস্যজীবীদের মুক্তির দাবিতে বিজয়ের চিঠি জয়শঙ্করকে

চেন্নাই, ১২ মে (আইএএনএস): শ্রীলঙ্কার নৌবাহিনীর হাতে আটক তামিলনাড়ুর ছয় মৎস্যজীবীর মুক্তি এবং বাজেয়াপ্ত মাছধরা নৌকা ফিরিয়ে আনার…

ByByTaniya Chakraborty May 12, 2026

ভারতের ক্ষুদ্র উদ্যোগগুলিকে শক্তিশালী বাণিজ্য দক্ষতা গড়ে তুলতে হবে: সিইএ নাগেশ্বরন

নয়াদিল্লি, ১২ মে (আইএএনএস) : ভারতের ভবিষ্যৎ অর্থনৈতিক প্রবৃদ্ধি অনেকটাই নির্ভর করবে ক্ষুদ্র উদ্যোগগুলিকে কতটা অন্তর্ভুক্তিমূলকভাবে প্রযুক্তি গ্রহণ,…

ByByTaniya Chakraborty May 12, 2026

অসমে বিজেপির হ্যাটট্রিক ঐতিহাসিক মুহূর্ত : একনাথ শিন্ডে

গুয়াহাটি, ১২ মে (আইএএনএস): অসম বিধানসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের টানা তৃতীয়বারের জয়কে “ঐতিহাসিক হ্যাটট্রিক” বলে উল্লেখ…

ByByTaniya Chakraborty May 12, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top