News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ত্রিপুরা মেডিকেল কলেজে ইন্টার্ন চিকিত্সকদের কর্মবিরতি দ্বিতীয় দিনে গড়িয়েছে
Image

ত্রিপুরা মেডিকেল কলেজে ইন্টার্ন চিকিত্সকদের কর্মবিরতি দ্বিতীয় দিনে গড়িয়েছে

আগরতলা, ১৪ জুন : দ্বিতীয় দিনেও ত্রিপুরা মেডিক্যাল কলেজের ইনটার্ন চিকিৎসকেরা বিক্ষোভ কর্মসূচীতে চালিয়ে যাচ্ছেন। আজতাঁরা হোস্টেলে জলের সমস্যার বিষয়টিও তুলে ধরেছেন। 

এদিন সকাল থেকে ফের তাঁরা কর্মবিরতীতে নামেন। তাঁদের বক্তব্য, দুই দিন ধরে হোস্টেলে জল নেই। ফলে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাঁদের। ফি দিয়ে থাকছেন, অথচ সামান্য জলের পরিষেবাও তাঁরা পাচ্ছেন না, ক্ষোভের সুরে বলেন ইন্টার্ন চিকিত্সকেরা।

দ্বিতীয় দিনেও তারা নিজেদের দাবিতে অনড় ছিলেন। বিগত ৪ বছর  যাবত সম্মানিক  ভাতা বৃদ্ধি করা হচ্ছে না। তার উপর অতিরিক্ত পরিশ্রম করেও যে ভাতা পাচ্ছেন তা খুবই নগণ্য। তাঁদের ১৪ হাজার ৫০০ টাকা দেওয়া হলেও, ২ হাজার টাকা হোস্টেল ফি বাবদ কেটে রাখা হচ্ছে। ফলে, ১২ হাজার ৫০০ টাকা করে পাচ্ছেন তাঁরা।এদিনও ভাতা বৈষম্য দূর করার দাবি জানিয়েছেন ইনটার্ন চিকিৎসকেরা। কর্মবিরতীর পর হাসপাতালের সুপার তাদের ডেকে কথা বলেছেন। কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবেন বলে আশ্বাস দেন। কিন্তু ইনটার্ন চিকিৎসকেরা জানিয়ে দিয়েছেন, তাঁদের দাবি পূরণ হলে তবেই কর্মবিরতী প্রত্যাহার হবে। এদিনের কর্মবিরতী থেকে ফের ইনটার্ন চিকিৎসকেরা জানান, তাঁরা কাজে  যোগ দিতে রাজী। কিন্তু তাঁদের সাম্মানিক ভাতা বৃদ্ধি করা হোক।

Releated Posts

শামুক সংগ্রহ করতে গিয়ে জলে ডুবে মৃত্যু উপজাতি মহিলার

বিশ্রামগঞ্জ, ২০ মে : জীবন-জীবিকার তাগিদে শামুক সংগ্রহ করতে গিয়ে মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল বিশ্রামগঞ্জ থানা এলাকায়। মৃতার…

ByByReshmi Debnath May 20, 2026

প্রেমের সম্পর্কে ভাঙন, যুবকের আত্মহত্যা, প্রেমিকার পরিবারের বিরুদ্ধে অভিযোগ

আগরতলা, ২০ মে : আমতলী থানার অন্তর্গত মধুবন রানীরখামার ২ নং ওয়ার্ড এলাকায় এক যুবকের আত্মহত্যার ঘটনাকে কেন্দ্র…

ByByReshmi Debnath May 20, 2026

টিলাবাজার গ্যাস এজেন্সির বিরুদ্ধে কালোবাজারির অভিযোগে সিলিন্ডার আটক

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ২০ মে: দীর্ঘদিন ধরেই উনকোটি জেলার টিলাবাজার গ্যাস এজেন্সির বিরুদ্ধে গ্যাস সিলিন্ডার কালোবাজারির অভিযোগ উঠছিল।…

ByByReshmi Debnath May 20, 2026

স্বর্ণালংকার ছিনতাই করতে গিয়ে পুলিশের জালে বিহারের দুই যুবক

আগরতলা, ২০ মে : স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগে বিহারের দুই যুবককে গ্রেফতার করল আমতলী থানার পুলিশ। বুধবার দুপুরে শ্রীনগর…

ByByReshmi Debnath May 20, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top