News Flash

  • Home
  • প্রধান খবর
  • Rajnath Singh In Uttarakhand: একদিনের সফরে উত্তরাখণ্ডে পৌঁছলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, স্বাগত জানালেন মুখ্যমন্ত্রী
Image

Rajnath Singh In Uttarakhand: একদিনের সফরে উত্তরাখণ্ডে পৌঁছলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, স্বাগত জানালেন মুখ্যমন্ত্রী

দেহরাদুন, ১৩ জুন ( হি. স.) : একদিনের সফরে সোমবার জলি গ্রান্ট বিমানবন্দরে পৌঁছেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তাঁকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি ও মন্ত্রীরা। প্রতিরক্ষামন্ত্রীর সফরকে ঘিরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

উত্তরাখণ্ডে পৌঁছলে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংকে জলি গ্রান্ট বিমানবন্দরে স্বাগত ও অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ধামি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যাবিনেট মন্ত্রী গণেশ যোশি, সৌরভ বহুগুনা, রাজ্যসভার সদস্য নরেশ বনসাল।
এখান থেকে মুসৌরি পৌঁছবেন রাজনাথ সিং। তিনি লাল বাহাদুর শাস্ত্রী ন্যাশনাল একাডেমি অফ অ্যাডমিনিস্ট্রেশনে (এলবিএস) “২৮তম যৌথ অসামরিক-সামরিক প্রশিক্ষণ কর্মসূচির” উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দেবেন। মুসৌরিতে তাঁর সফরকে ঘিরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে পুলিশ। জেপি ব্যান্ড, কিঙ্করেগ তিরাহা, লাইব্রেরি চক, জিরো পয়েন্ট থেকে এলবিএস একাডেমি রোডে ১২ থেকে ১ টা পর্যন্ত যানবাহন নিষিদ্ধ থাকবে।

Releated Posts

শ্যামজি কৃষ্ণ বর্মা মাতৃভূমির পরাধীনতার শৃঙ্খল ভাঙতে জীবন উৎসর্গ করেছিলেন: প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ৪ অক্টোবর (আইএএনএস): স্বাধীনতা সংগ্রামী, বিপ্লবী ও বিশিষ্ট পণ্ডিত শ্যামজি কৃষ্ণ বর্মার জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Oct 4, 2026

সাম্প্রতিক সংঘাতে মহাকাশ ও বিমান শক্তিকে ঘিরেই কেন্দ্রীভূত হচ্ছে সামরিক ক্ষমতা: বায়ুসেনা প্রধান

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): বর্তমান বিশ্বে সামরিক ক্ষমতার বড় অংশই মহাকাশ ও বিমান ক্ষেত্রকে কেন্দ্র করে গড়ে উঠছে…

ByByNews Desk Oct 3, 2026

২০২৯ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে মধ্যপ্রদেশকে মাদকমুক্ত করার লক্ষ্যমাত্রা অমিত শাহের

ভোপাল, ৩ অক্টোবর (আইএএনএস): ২০২৯ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে মধ্যপ্রদেশকে মাদকমুক্ত করার লক্ষ্যমাত্রা ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত…

ByByNews Desk Oct 3, 2026

বিশ্ব অস্থিরতার মধ্যেও ভারতের অর্থনৈতিক ভিত্তি অটুট: নির্মলা সীতারামন

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): পশ্চিম এশিয়ার সঙ্কটকে ঘিরে বিশ্বজুড়ে অনিশ্চয়তা তৈরি হলেও ভারত সফলভাবে এই অস্থিরতা মোকাবিলা করেছে…

ByByNews Desk Oct 3, 2026
Scroll to Top