News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Survey : ওয়াকফ বোর্ডের সম্পত্তি চিহ্ণিতকরণ নিয়ে সমীক্ষা শুরু
Image

Survey : ওয়াকফ বোর্ডের সম্পত্তি চিহ্ণিতকরণ নিয়ে সমীক্ষা শুরু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুন৷৷  সারা ভারতের প্রত্যেকটি রাজ্যে ওয়াকফ বোর্ডের সম্পত্তি চিহ্ণিতকরণ নিয়ে সার্ভের কাজ চলছে৷ সেই অনুযায়ী ত্রিপুরা রাজ্য সেই সার্ভে করার জন্য কয়েকজন লোক নিয়োগ করা হয়েছে৷ শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্তারিত তুলে ধরেন ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান শাহ আলম৷ তিনি বলেছেন, ওয়াকফ বোর্ডের মাধ্যমে কিভাবে রাজ্যকে উন্নত করা যায় তার জন্য উদ্যোগ গ্রহণ করছে রাজ্য ওয়াকফ বোর্ড৷
উনার বক্তব্য অনুযায়ী,  ১ নং ও ২ নং ব্লকে দুইটি হোস্টেল রয়েছে৷ সেই হোস্টেল গুলিতে ২৫ শয্যা বিশিষ্ট থাকার সুব্যবস্থা করা হচ্ছে৷ এছাড়াও আগরতলা শহরতলিতে ইসলামিক দৃষ্টিভঙ্গিতে পড়াশোনার ব্যাবস্থা গ্রহন করা হবে৷ তিনি আরো জানিয়েছেন, ৭৭১ টি সম্পত্তি বিগত সরকারের আমল থেকে রাজ্য সরকারের নামে ছিল৷ তাই সেগুলির জন্য ঊর্ধতন কতৃপক্ষের সঙ্গে কথা হয়েছে , প্রয়োজনীয় নথিও জমা করা  হয়েছে বলেও জানিয়েছেন৷ এই ঘটনার জন্য বিগত সরকারের নিন্দা জানান তিনি৷ এছাড়াও গেদু মিয়া মসজিদ এর সারাই সহ আরো বেশ কিছু উদ্যোগ গ্রহণ করার পরিকল্পনা নেওয়া হয়েছে৷ মূলত নতুন দায়িত্ব পেয়েছেন বোর্ডের চেয়ারম্যান শাহ আলম৷ তাই হাতে সময় অনেকটাই কম৷ তাই কম সময়ে কিভাবে সার্বিক উন্নয়ন সম্ভব সে ব্যাপারেই ব্যবস্থা গ্রহন করছেন তিনি৷ শনিবার এমনটাই জানালেন শাহ আলম৷

Releated Posts

রাজ্যে একটি স্বতন্ত্র স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: আগরতলা সরকারি মেডিকেল কলেজ (এজিএমসি) ও জিবিপি হাসপাতালকে উত্তর-পূর্ব ভারতের অন্যতম উৎকর্ষ চিকিৎসা শিক্ষা, গবেষণা…

ByByNews Desk Aug 1, 2026

নিজেদের অপকর্ম থেকে নজর ঘোরাতেই তিন বছর আগের বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি : জিতেন্দ্র 

আগরতলা, ১ আগস্ট: নিজেদের অপকর্ম থেকে জনগণের নজর ঘোরাতেই ৩৭ মাস আগের একটি বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি। আজ…

ByByNews Desk Aug 1, 2026

বিলোনিয়ায় পিআর বাড়ি পুলিশের অভিযানে বাংলাদেশি নাগরিকসহ ভারতীয় টাউট আটক

বিলোনিয়া, ১ আগস্ট: সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে বিলোনিয়ার পিআর বাড়ি থানার পুলিশ অভিযান চালিয়ে বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি…

ByByNews Desk Aug 1, 2026

কেন্দ্রীয় কর ও শুল্কের আয় বণ্টনে ত্রিপুরার জন্য ৬৯৯ কোটি টাকা, প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১ আগস্ট: কেন্দ্রীয় কর ও শুল্ক থেকে প্রাপ্ত মোট আয়ের রাজ্যভিত্তিক বণ্টনের অংশ হিসেবে ত্রিপুরার জন্য ৬৯৯…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top