News Flash

  • Home
  • দিনের খবর
  • Indian Embassy, :১৬ জুন ভারতীয় দূতাবাস অভমিুখে গণ মিছিল, দেওয়া হবে স্মারকলপি
Image

Indian Embassy, :১৬ জুন ভারতীয় দূতাবাস অভমিুখে গণ মিছিল, দেওয়া হবে স্মারকলপি

ঢাকা, ১০ জুন(হি.স) : ভারতে বিজেপির দুই নেতা মহানবী হযরত মুহাম্মদ (সা.)– কে নিয়ে কটূক্তির প্রতিবাদে রাজধানী ঢাকাসহ বাংলাদেশের প্রতিটি জেলা উপজেলায় বিক্ষোভ মিছিল হয়েছে। বিক্ষোভ মিছিলে ভারতের প্রধানমন্ত্রীর ও ওই দুই বিজেপি নেতার কুশপুত্তলিকা দাহ করা হয়। বাংলাদেশের চলতি সংসদ অধিবেশনে নিন্দা প্রস্তাব আনার দাবি জানিয়েছে ইসলামী আন্দোলনের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম চরমোনাই । এছাড়া কটূক্তির প্রতবিাদে আগামী ১৬ জুন গণমিছিল নিয়ে ভারতীয় হাইকমশিনে স্মারকলিপি দেওয়া হবে বলেও জানান তিনি।

শুক্রবার (১০ জুন) জুমার নামাজের পরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমরে সামনে থেকে বিক্ষোভ মিছিল বরে করে নেতাকর্মীরা। পরে বায়তুল মোকাররম মসজিদের গেটে আয়োজিত সমাবেশে নেতারা বক্তব্য রাখনে। বিক্ষোভ মিছিলে মাওলানা ইশাহাকের নেতৃত্বে খেলাফত মজলিশ, ইসলামী ঐক্যজোট, জমিয়াতে উলামায়ে বাংলাদশেসহ বশে কয়কেটি সমমনা দল নিজস্ব ব্যানারে অংশ নিয়েছে। সমাবেশে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনরে মহাসচিব প্রিন্সিপাল মাওলানা ইউনুছ আহমাদ, দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলমসহ অন্যান্য নেতাকর্মীরা।
সমাবেশ থেকে নেতারা বলনে, মহানবী হযরত মুহাম্মদ (সা.)–কে নিয়ে অবমাননাকর মন্তব্যরে জন্য চলতি সংসদ অধবিশেনে নিন্দা প্রস্তাব আনতে হবে। এসময় ভারতীয় দূতাবাস ঘেরাও করারও হুমকি দেন ইসলামী আন্দোলনের নেতারা। সমাবেশ শেষে বিকেলে বায়তুল মোকাররম থেকে পল্টন মোড় হয়ে একটি মিছিল রাজধানীর নাইটঙ্গলে মোড়ে গিয়ে শেষ হয়।

ইসলামী আন্দোলনের নায়েবে আমরি মুফতি সয়ৈদ মুহাম্মদ ফয়জুল করীম চরমোনাই বলনে, মহানবী হযরত মুহাম্মদ (সা.)–কে নিয়ে অবমাননাকর মন্তব্য করায় মুসলমি বিশ্বের বিভিন্ন দেশ এরই মধ্যে প্রতবিাদ জানিয়েছে। কিন্তু বাংলাদেশ এখন পর্যন্ত কোনও নিন্দা বা প্রতিবাদ জানায়নি। এজন্য আমরা সংগঠনের পক্ষ থেকে আগামী ১৬ জুন গণমিছিল নিয়ে ভারতীয় দূতাবাসে স্মারকলিপি দেব।
এ-বিষয়ে যোগাযোগ করা হলে মতিঝিল বিভাগের উপকমিশনার ডিসি মো. আ. আহাদ বলেন, আজকের কর্মসূচিকে কেন্দ্র করে কোনও ধরনের অনুমতি নেয়নি ইসলামী আন্দোলন বাংলাদেশ। তবে এ ধরনের বিক্ষোভ মিছিলের নামে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, কেউ যেন বিশৃঙ্খলা করতে না পারে সেজন্য পুলিশ সর্তক অবস্থায় রয়েছে।

Releated Posts

শুধু ভারতের জন্য নয়, বিশ্বের জন্যও উদ্ভাবন করুন: পড়ুয়াদের প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): শুধু দেশের জন্য নয়, গোটা বিশ্বের মানুষের কাজে লাগবে এমন সমাধান ও প্রযুক্তি উদ্ভাবনের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি, ব্যাহত বিমান পরিষেবা

রাঁচি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে গত চার দিন ধরে ঝাড়খণ্ডের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টি…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

কেরলের মুখ্যমন্ত্রীকে নিয়ে মন্তব্যের মামলায় সাংবাদিক আন্তো অগাস্টিনকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ

তিরুবনন্তপুরম, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) :কেরলের মুখ্যমন্ত্রী ভি. ডি. সতীসনকে নিয়ে কথিত অবমাননাকর মন্তব্য এবং একটি কথিত বিয়ে সংক্রান্ত…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এফওয়াই২৭-তে বাস্তবায়নকেন্দ্রিক পর্যায়ে ভারতের সড়ক ক্ষেত্র, বিনিয়োগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাজ্যগুলির: রিপোর্ট

মুম্বই, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সড়ক পরিকাঠামো সম্প্রসারণ গত এক দশকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেলেও ২০২৬-২৭ অর্থবর্ষে এই ক্ষেত্র…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top