News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • Assam : ৮ জুন কারবি আংলং স্বশাসিত পরিষদের নির্বাচন, ভোটগ্রহণ কেন্দ্রের উদ্দেশ্যে রওয়ানা ১৩২ জন ভোটকর্মীর
Image

Assam : ৮ জুন কারবি আংলং স্বশাসিত পরিষদের নির্বাচন, ভোটগ্রহণ কেন্দ্রের উদ্দেশ্যে রওয়ানা ১৩২ জন ভোটকর্মীর

ডিফু (অসম), ৬ জুন (হি.স.) : আগামী ৮ জুন কারবি আংলং স্বশাসিত পরিষদের নির্বাচন। দুর্গম পাহাড়ি এলাকায় ভোটগ্রহণের জন্য দুদিন আগেই প্রথম দফায় ভোটকর্মীরা নির্ধারিত কেন্দ্রের উদ্দেশ্যে রওয়ানা হলেন।

আজ সোমবার সকালে ডিফু থেকে ২১টি প্রত্যন্ত ও দুর্গম অঞ্চলের ভোটগ্রহণ কেন্দ্রের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন ভোট কর্মীরা। আজ যাঁরা প্রত্যন্ত ও দুর্গম অঞ্চলে ভোট গ্রহণ কেন্দ্রের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন তাঁদের তিনদিন ওই সব এলাকায় কাটাতে হবে। তাছাড়া সোমবার হামরেন মহকুমার ৫৪টি ভোট গ্রহণ কেন্দ্র ও বোকাজান মহকুমার ৭৮টি ভোট গ্রহণ কেন্দ্রের ভোট কর্মীরা তাঁদের গন্তব্যের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন। আজ প্রথম দফায় গন্তব্যস্থলের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন মোট ১৩২ জন ভোটকর্মী।

কারবি আংলঙের জেলাশাসক দিবাকর নাথ জানিয়েছেন, আজ সোমবার সকালে ডিফু থেকে কারব আংলং স্বশাসিত পরিষদের ১০টি আসনের বিভিন্ন স্থানে স্থাপিত ভোটগ্রহণ কেন্দ্রের উদ্দেশ্যে ভোটকর্মীরা যাত্রা করেছেন। আগামীকাল মঙ্গলবার বাকি ৩৮৬টি ভোটগ্রহণ কেন্দ্রের ভোট কর্মীরা দ্বিতীয় দফায় নিজ নিজ কেন্দ্রের উদ্দেশ্যে রওয়ানা হবেন।

জেলাশাসক জানান, এবার কারবি পরিষদের নির্বাচনে মোট ১৭টি ভোট গ্রহণ কেন্দ্র মহিলা ভোট কর্মীর দ্বারা পরিচালিত হবে। আগামী ৮ জুন কারবি আংলং স্বশাসিত পরিষদের ২৬টি আসনের জন্য নির্বাচন অনুষ্ঠিত হবে। বুধবার সকাল ৭-টা থেকে ভোট গ্রহণ শুরু হবে, চলবে বিকেল ৪-টা পর্যন্ত। কারব আংলং স্বশাসিত পরিষদের নির্বাচন ইভিএমের বদলে অনুষ্ঠিত হবে ব্যালট পেপারে। ভোট গণনা ও ফলাফল ঘোষণা হবে ১০ জুন সকাল ৮-টা থেকে।

এদিকে কারবি আংলং স্বশাসিত পরিষদের নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত করতে নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়েছে।

Releated Posts

গুয়াহাটিতে নাইটক্লাবে মহিলাকে পোশাক খুলিয়ে মারধরের অভিযোগ, ম্যানেজার আটক

গুয়াহাটি, ৩ অক্টোবর (আইএএনএস): অসমের গুয়াহাটির খানাপাড়া এলাকায় একটি নাইটক্লাবে এক মহিলাকে বাউন্সাররা পোশাক খুলিয়ে মারধর করেছে বলে…

ByByNews Desk Oct 3, 2026

অসমের পঞ্চায়েতগুলির জন্য অর্থ কমিশনের ৫২৫ কোটি টাকা বরাদ্দ: মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২ অক্টোবর (আইএএনএস): গ্রাম ও পঞ্চায়েতগুলিকে আরও শক্তিশালী করে স্বনির্ভর করে তোলার পাশাপাশি উন্নয়নের সুফল তৃণমূল স্তরে…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

‘অসমের মানুষ শান্তিতে ঘুমান, কারণ ২৪ ঘণ্টা পাহারায় অসম পুলিশ’: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১ অক্টোবর (আইএএনএস): অসম পুলিশ দিবস উপলক্ষে রাজ্যের পুলিশ বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁদের ২৪ ঘণ্টার…

ByByNews Desk Oct 1, 2026

উন্নয়ন ও প্রশাসনিক কাজের জন্য আগে শান্তি প্রয়োজন: মণিপুরের মুখ্যমন্ত্রী

ইম্ফল, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুরে উন্নয়ন ও প্রশাসনিক প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে হলে সবার আগে শান্তি ও স্থিতিশীলতা…

ByByNews Desk Sep 30, 2026
Scroll to Top