News Flash

  • Home
  • প্রধান খবর
  • Odisha : ২.৫৮ কোটি টাকার ব্রাউন সুগার বাজেয়াপ্ত করল ওডিশা এসটিএফ, গ্রেফতার ৩
Image

Odisha : ২.৫৮ কোটি টাকার ব্রাউন সুগার বাজেয়াপ্ত করল ওডিশা এসটিএফ, গ্রেফতার ৩

একটি বড় মাপের মাদক পাচার আটকাল ওডিশা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। সোমবার জানা গিয়েছে, ২.৫৮ কোটি টাকা মূল্যের ২.৫ কেজি ব্রাউন সুগার বাজেয়াপ্ত করল ওডিশা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। এই ঘটনায় তিন ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে বলে জানানো হয়েছে।

সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে এসটিএফ কর্মীরা রবিবার ভুবনেশ্বরের এইমস-র কাছে একটি জায়গায় অভিযান চালিয়ে তিন মাদক ব্যবসায়ীর কাছ থেকে ব্রাউন সুগার বাজেয়াপ্ত করেছে। পুলিশ জানিয়েছে, তিনজনই খুরদা জেলার বাসিন্দা। এই বিষয়ে একটি মামলা নথিভুক্ত করা হয়েছে।
প্রসঙ্গত, ওড়িশা পুলিশের অধীনে ক্রাইম ব্রাঞ্চের বিশেষ ইউনিট এ পর্যন্ত ৫৪ কেজিরও বেশি ব্রাউন সুগার, হেরোইন, ২০২ গ্রাম কোকেন, ১০৩ কুইন্টালের বেশি গাঁজা, ৭৫০ গ্রাম আফিম বাজেয়াপ্ত করেছে।

Releated Posts

সাম্প্রতিক সংঘাতে মহাকাশ ও বিমান শক্তিকে ঘিরেই কেন্দ্রীভূত হচ্ছে সামরিক ক্ষমতা: বায়ুসেনা প্রধান

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): বর্তমান বিশ্বে সামরিক ক্ষমতার বড় অংশই মহাকাশ ও বিমান ক্ষেত্রকে কেন্দ্র করে গড়ে উঠছে…

ByByNews Desk Oct 3, 2026

২০২৯ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে মধ্যপ্রদেশকে মাদকমুক্ত করার লক্ষ্যমাত্রা অমিত শাহের

ভোপাল, ৩ অক্টোবর (আইএএনএস): ২০২৯ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে মধ্যপ্রদেশকে মাদকমুক্ত করার লক্ষ্যমাত্রা ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত…

ByByNews Desk Oct 3, 2026

বিশ্ব অস্থিরতার মধ্যেও ভারতের অর্থনৈতিক ভিত্তি অটুট: নির্মলা সীতারামন

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): পশ্চিম এশিয়ার সঙ্কটকে ঘিরে বিশ্বজুড়ে অনিশ্চয়তা তৈরি হলেও ভারত সফলভাবে এই অস্থিরতা মোকাবিলা করেছে…

ByByNews Desk Oct 3, 2026

ভালো র‍্যাঙ্কিংয়ের পরই লাইসেন্স বাতিল, প্রশ্নের মুখে ইপিএফও

কলকাতা, 03 অক্টোবর (হি.স.) : জুট মিলগুলির পিএফ ট্রাস্টের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষ…

ByByNews Desk Oct 3, 2026
Scroll to Top