News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Nandannagar : নন্দননগরে পিস্তলসহ যুবক আটক, এলাকায় চাঞ্চল্য
Image

Nandannagar : নন্দননগরে পিস্তলসহ যুবক আটক, এলাকায় চাঞ্চল্য

আগরতলা, ৬ জুন৷৷ আগরতলা শহর সংলগ্ণ নন্দননগরে পিস্তলসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে৷ যুবকের নাম পংকজ দেব৷

ঘটনার বিবরণে জানা গেছে, নন্দননগর এলাকার বাসিন্দা পংকজ দেব পিস্তল নিয়ে এলাকায় ঘোরাফেরা করার সময় স্থানীয় লোকজন বিষয়টি প্রত্যক্ষ করেন৷ তাকে পিস্তল নিয়ে ঘোরাঘুরি করতে দেখে স্থানীয় লোকজন জিবি আউট পোস্টের পুলিশকে খবর দেন৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে৷ পিস্তলসহ পংকজ দেবকে আটক করে পুলিশ৷ তার কাছ থেকে যথারীতি একটি পিস্তল উদ্ধার করা হয়৷ অবশ্য পিস্তলের ভিতরে কোন কার্তুজ ছিল না৷ পুলিশে তাকে সঙ্গে নিয়ে তার বাড়িতে গিয়েও তল্লাশি চালায়৷ অবশ্য বাড়িতে তল্লাশি চালিয়ে কোন আপত্তিকর জিনিসপত্র উদ্ধার করা সম্ভব হয়নি৷ পিস্তলসহ আটক যুবককে জিবি পুলিশ আউটপোস্ট নিয়ে যাওয়া হয়৷ তার বিরুদ্ধে অস্ত্র আইনে নিউ ক্যাপিটল কমপ্লেক্স থানায় সুনিদৃষ্ট মামলা গৃহীত হয়েছে৷পিস্তলসহ যুবক আটক এর সংবাদ ছড়িয়ে পড়তেই এলাকার জনমনে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়৷ খবর পেয়ে পুলিশের পদস্থ আধিকারিকরাও ছুটে আসেন৷ মহকুমা পুলিশ আধিকারিক পারমিতা পান্ডে জানান, তাকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে৷ তবে সে কোথা থেকে পিস্তলটি সংগ্রহ করেছে এবং কেন সংগ্রহ করেছে সে বিষয়ে এখনো বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি৷ পুলিশ জানিয়েছে তদন্তের স্বার্থে এ বিষয়ে এখনো বিস্তারিত কোনো তথ্য জানানো সম্ভব হচ্ছে না৷ উল্লেখ্য রাজ্যের চারটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রাক্কালে নন্দননগর এলাকায় পিস্তলসহ যুবক আটক হওয়ার সংবাদে জনমনে নানা কৌতুহলের সৃষ্টি হয়েছে৷

Releated Posts

বিশালগড় থানার পুলিশের বিরুদ্ধে সোনা নিয়ে যাওয়ার অভিযোগ, মামলা গ্রহণের নির্দেশ হাইকোর্টের

আগরতলা, ১৮ আগস্ট:বিশালগড় থানার পুলিশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে দায়ের করা রিট মামলায় গুরুত্বপূর্ণ নির্দেশ দিল ত্রিপুরা হাইকোর্টের…

ByByReshmi Debnath Aug 18, 2026

নাবালককে বাইক চালাতে দেওয়ায় অভিভাবকের ২৫ হাজার টাকা জরিমানা

আগরতলা, ১৮ আগস্ট:নাবালক ছেলেকে মোটরসাইকেল চালাতে দেওয়ার অভিযোগে তার অভিভাবকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে ২৫ হাজার টাকা জরিমানা…

ByByReshmi Debnath Aug 18, 2026

রানীবাড়ী চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ, ম্যানেজারের পদত্যাগের দাবি

আগরতলা, ১৮ আগস্ট: দীর্ঘদিন ধরে কাজ করে গেলেও প্রাপ্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়লেন রানীবাড়ী…

ByByReshmi Debnath Aug 18, 2026

সীমান্তে গাঁজা পাচারের অভিযোগে তিন যুবক আটক, কৈলাসহর থানার হেফাজতে

কৈলাসহর, ১৮ আগস্ট: ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত এলাকা থেকে গাঁজা পাচারের অভিযোগে তিন যুবককে আটক করেছে বিএসএফ। পরে তাদের কৈলাসহর…

ByByReshmi Debnath Aug 18, 2026
Scroll to Top