News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরায় উপনির্বাচনে খেলা শুরুর আগেই আত্মসমর্পণ কংগ্রেসের, দুইটি আসনে জিতবে দল, বললেন অজয় কুমার
Image

ত্রিপুরায় উপনির্বাচনে খেলা শুরুর আগেই আত্মসমর্পণ কংগ্রেসের, দুইটি আসনে জিতবে দল, বললেন অজয় কুমার

আগরতলা, ৬ জুন(হি. স.): উপনির্বাচনের খেলা শুরু হওয়ার আগেই দুইটি আসনে কার্যত পরাজয় হবে মেনে নিয়ে আত্মসমর্পণ করেছে কংগ্রেস। শতবর্ষ প্রাচীন এই দল ত্রিপুরায় টাউন বড়দোয়ালি এবং আগরতলা কেন্দ্রে জয়ী হবে বলে মনে করছে। তাই, সুরমা কেন্দ্রে প্রার্থী দেয়নি এবং যুবরাজনগর কেন্দ্রে পরোক্ষে সিপিএম জিতুক চাইছে কংগ্রেস। অন্তত দলের রাজ্য প্রভারী ডা: অজয় কুমারের কথায় এমনটাই মনে হয়েছে। ফলে, বিজেপিকে হারাতে বামেদের এবং তিপরা মথার সাথে কংগ্রেসের গোপন বোঝাপড়া হয়েছে, নিশ্চিত রাজনৈতিক মহল। আজ প্রদেশ কংগ্রেস তিনটি আসনে প্রার্থীরা মনোনয়ন জমা দিয়েছেন। দুইটি আসনে জয় হবে, জোর গলায় দাবি করেছেন রাজ্য প্রভারী অজয় কুমার।

এদিন ৬ নম্বর আগরতলা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী সুদীপ রায় বর্মণ বলেন, উপনির্বাচনে জয় নিয়ে প্রচন্ড আশাবাদী। কারণ, বিজেপির উপর মানুষ আস্থা, ভরসা হারিয়েছেন। তাঁর দাবি, বিজেপির উপর মানুষের অনাস্থা উপনির্বাচনে কংগ্রেসের পুঁজি। তিনি বলেন, মানুষের পাশে অতীতেও ছিলাম, আজও আছি এবং আগামী থাকব। এই অঙ্গীকার নিয়েই রাজনীতির লড়াইয়ে রয়েছি।

আজ টাউন বড়দোয়ালি কেন্দ্রের কংগ্রেস প্রার্থী আশীষ কুমার সাহা বলেন, নির্ভয়ে ভোট দেওয়া আগামীদিনে বিজেপির অপশাসনের অবসানে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। মানুষের সেই ভূমিকা নিতে হবে। কংগ্রেস জয়ী হবেই, দৃঢ় প্রত্যয়ের সুরে বলেন তিনি।

এদিন প্রদেশ কংগ্রেসের রাজ্য প্রভারী ডা: অজয় কুমার সাফ জানালেন, দল দুইটি আসনে জিতবে। সুরমা কেন্দ্রে বিজেপিকে হারাতে সক্ষম দলকে আমরা সমর্থন করব। যুবরাজনগরে সিপিএম অনেকটাই শক্তিশালী। তবুও, সেখানে কংগ্রেস প্রতিদ্বন্দ্বিতা করবে। তাঁর দাবি, ত্রিপুরায় বিজেপি পরিচালিত সরকার আকণ্ঠ দুর্নীতিতে নিমজ্জিত হয়ে পড়েছে। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের বদলে মিথ্যা আশ্বাস দিয়ে চলেছে। তাঁর দাবি, সারা দেশেও একই অবস্থা। বেকারত্ব নিয়ে ভাবনার বদলে হিন্দু-মুসলীমের মধ্যে বিভেদের সৃষ্টি করা হচ্ছে। নির্বাচনে জিততে ভাই-ভাইয়ে লড়াই বাধিয়ে দিচ্ছে। তাই, মানুষ এবার মুক্তির লক্ষ্যে বিকল্প শক্তি কংগ্রেসকে জয়ী করবেই, দৃঢ়তার সাথে বলেন তিনি।তাঁর বক্তব্যে স্পষ্ট, সুরমা এবং যুবরাজনগর কেন্দ্রে সিপিএমের সাথে গোপন বোঝাপড়া হয়েছে। এক্ষেত্রে আগরতলা এবং টাউন বড়দোয়ালি কেন্দ্রেও গোপন বোঝাপড়ার মাধ্যমে বিজেপিকে হারানোর রণকৌশল স্থির হয়েছে, রাজনৈতিক পর্যবেক্ষক মহল এমনটাই অনুমান করছে। অবশ্য, ওই বোঝাপড়ায় তিপরা মথাও সুযোগের নিতে চাইছে, এমনটাও অস্বীকার করার সুযোগ নেই। 

Releated Posts

জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলিতে আরও সক্রিয়, দায়িত্বশীল এবং সমন্বিতভাবে কাজ করার নির্দেশ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ২০ মে: রাজ্যের সার্বিক প্রশাসনিক পরিস্থিতি, স্বাস্থ্য পরিষেবা, পরিকাঠামো উন্নয়ন এবং আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিভিন্ন বিষয় পর্যালোচনার করার…

ByByReshmi Debnath May 20, 2026

ত্রিপুরায় সৌরবিপ্লব: ১.৫ লক্ষ পরিবার পাবে সোলার সুবিধা মাত্র ১,০০০ টাকায় : রতন লাল নাথ

আগরতলা, ২০ মে: পরিবেশবান্ধব শক্তির ব্যবহারে আরও এক বড় পদক্ষেপ নিল ত্রিপুরা সরকার ও ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম।…

ByByTaniya Chakraborty May 20, 2026

স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ ঘিরে ফের প্রশ্নের মুখে সরকার, ধর্মনগর থানায় বেকার যুবক-যুবতীদের ভিড়

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২০ মে : উত্তর জেলার ধর্মনগর থানায় স্পেশাল এক্সিকিউটিভ পদে নিয়োগের জন্য আবেদনপত্র ও প্রয়োজনীয়…

ByByTaniya Chakraborty May 20, 2026

অনলাইন ওষুধ বিক্রি ও ভেজাল ওষুধের প্রতিবাদে তেলিয়ামুড়ায় ধর্মঘট, জরুরি পরিষেবায় খোলা দুটি দোকান

আগরতলা, ২০ মে : সারা দেশের সঙ্গে সঙ্গতি রেখে অনলাইন মেডিসিন বিক্রয় এবং ভেজাল ওষুধের বিরুদ্ধে ধর্মঘটে সামিল…

ByByTaniya Chakraborty May 20, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top