News Flash

  • Home
  • দেশ
  • পঞ্জাবের সাঙ্গরুর উপনির্বাচনে প্রাক্তন কংগ্রেস নেতা কেওয়াল সিং ধিলোনকে প্রার্থী করল বিজেপি
Image

পঞ্জাবের সাঙ্গরুর উপনির্বাচনে প্রাক্তন কংগ্রেস নেতা কেওয়াল সিং ধিলোনকে প্রার্থী করল বিজেপি

নয়াদিল্লি, ৬ জুন(হি.স) : সোমবার প্রাক্তন কংগ্রেস নেতা কেওয়াল সিং ধিলোনকে পঞ্জাবের সাঙ্গরুরে লোকসভা উপনির্বাচনে প্রার্থী করল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। এই আসন থেকে আপ দলের প্রার্থী হয়েছেন গুরমাইল সিংকে। প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী ভগবন্ত মান সাঙ্গরুর জেলার ধুরি আসন থেকে বিধানসভা নির্বাচনে জয়ী হওয়ার পরে আসনটি শূন্য হয়।

গত পঞ্জাব বিধানসভা নির্বাচনে ধিলোন কংগ্রেস প্রার্থী হিসাবে আপ-এর ভগবন্ত মানের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তিনি ৩,০৩,৩৫০ ভোট পেয়েছিলেন। পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের একজন অনুগত ধিলোন বার্নালা নির্বাচনী এলাকার সদস্য ছিলেন। গত ৮ জুন তিনি আরও ছয়জনের সঙ্গে বিজেপিতে যোগ দেন।
প্রসঙ্গত, উপ-নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ছিল আজ। ৩০ মে থেকে মনোনয়নপত্র দাখিল শুরু হয়, মনোনয়ন যাচাই-বাছাই হবে ৭ জুন এবং প্রার্থীপদ প্রত্যাহারের শেষ তারিখ ৯ জুন।

Releated Posts

ভারতের নির্বাচনী ব্যবস্থার প্রশংসায় ট্রাম্প, বিজেপির স্বাগত; ‘বিষয়টি অন্যভাবে দেখছে’ সমাজবাদী পার্টি

নয়াদিল্লি, ১৮ আগস্ট (আইএএনএস): আমেরিকায় বাধ্যতামূলক ভোটার পরিচয়পত্র চালুর পক্ষে সওয়াল করতে ভারতের নির্বাচনী ব্যবস্থার প্রশংসা করেছেন মার্কিন…

ByByNews Desk Aug 18, 2026

‘বৌদ্ধিক দেউলিয়াত্ব’: বন্দে মাতরম বিতর্কে বিজেপিকে নিশানা শিবসেনা-ইউবিটি-র

মুম্বই, ১৮ আগস্ট (আইএএনএস): জাতীয় সংগীত ‘বন্দে মাতরম’ নিয়ে রাজনৈতিক বিতর্ক তৈরির অভিযোগ তুলে বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Aug 18, 2026

মধ্যপ্রদেশের ভিন্দে পথ দুর্ঘটনায় উত্তরপ্রদেশের ৮ শ্রমিকের মৃত্যু, ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা যোগীর

গোয়ালিয়র/লখনউ, ১৮ আগস্ট (আইএএনএস): মধ্যপ্রদেশের ভিন্দ জেলায় শ্রমিকবোঝাই একটি গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষে উত্তরপ্রদেশের আট শ্রমিকের মৃত্যু হয়েছে।…

ByByNews Desk Aug 18, 2026

বঙ্গোপসাগরে নিখোঁজ অন্ধ্রপ্রদেশের ৮ মৎস্যজীবী, জোরদার তল্লাশি

অমরাবতী, ১৮ আগস্ট (আইএএনএস): বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ অন্ধ্রপ্রদেশের বি. আর. আম্বেদকর কোনাসীমা জেলার আট মৎস্যজীবী। মঙ্গলবার…

ByByNews Desk Aug 18, 2026
Scroll to Top