News Flash

Image

Four Arrested with Intoxicants :নেশা সামগ্রী সহ গ্রেপ্তার চার

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ৫ জুন৷৷  রবিবার বিশ্রামগঞ্জ থানার পুলিশের হাতে গ্রেপ্তার ব্রাউন সুগার সহ দুই নেশা সেবনকারী ও দুই নেশা কারবারি৷ বিশ্রামগঞ্জ নলজলার  লিটন মিয়া ও ইসমাইল মিয়া দীর্ঘদিন যাবৎ এলাকায় নেশার সামগ্রী বিক্রি করে যাচ্ছে৷ রবিবার দুপুর দুইটায় এলাকার সমস্ত জনগণ মিলিতভাবে নেশা কারবারির বাড়িতে আক্রমণ চালায়৷ নেশা বিক্রেতা লিটন মিয়া ও ইসমাইল মিয়াকে আটক করেন এবং নেশা সেবনকারী অমর দেববর্মা, শাহপরান মিয়াকে হাতেনাতে আটক করেন এলাকাবাসী উত্তম-মাধ্যম দিয়ে খবর দেয় বিশ্রামগঞ্জ থানায়৷ বিশ্রামগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে দুই নেশা কারবারি সহ সেবনকারীদের আটক করে বিশ্রামগঞ্জ থানায় নিয়ে আসেন৷ এ নিয়ে গোটা এলাকায় উত্তেজনা বিরাজ করছে৷

Releated Posts

মহারাজা ইস্যুতে বিরোধীদের নিশানা, ‘দিমাগি নকশাল’ বলে আক্রমণ অরিন্দম দেবের

কৈলাসহর, ১৯ আগস্ট: মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের জন্মদিন উপলক্ষে ঊনকোটি জেলায় একদিনের প্রবাস কর্মসূচিতে এসে রাজনৈতিক…

ByByReshmi Debnath Aug 19, 2026

বাবা-মা নিখোঁজ, অনিশ্চিত দুই শিশুর ভবিষ্যৎ, কাকার সামান্য আয়ে চলছে জীবন

আগরতলা, ১৯ আগস্ট: বাবা-মা নিখোঁজ। ফলে উত্তর ত্রিপুরার পানিসাগর মহকুমার জুরি পার এডিসি ভিলেজের রায়চন্দ্রপাড়ার দুই নাবালিকা এখন…

ByByTaniya Chakraborty Aug 19, 2026

বীর বিক্রমের দূরদর্শিতায় গড়ে উঠেছিল আধুনিক ত্রিপুরা: মানিক সাহা

আগরতলা, ১৯ আগস্ট: ত্রিপুরার উন্নয়ন, সাংস্কৃতিক ঐতিহ্য এবং ভারতের সঙ্গে রাজ্যের সংযুক্তির ক্ষেত্রে মাণিক্য রাজবংশের গুরুত্বপূর্ণ অবদানের কথা…

ByByTaniya Chakraborty Aug 19, 2026

বিশালগড় থানার পুলিশের বিরুদ্ধে সোনা নিয়ে যাওয়ার অভিযোগ, মামলা গ্রহণের নির্দেশ হাইকোর্টের

আগরতলা, ১৮ আগস্ট:বিশালগড় থানার পুলিশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে দায়ের করা রিট মামলায় গুরুত্বপূর্ণ নির্দেশ দিল ত্রিপুরা হাইকোর্টের…

ByByReshmi Debnath Aug 18, 2026
Scroll to Top