News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সীমান্ত ডিঙ্গিয়ে বাংলাদেশী চোর গরু চুরি করে পালিয়েছে, একটি গরু উদ্ধার
Image

সীমান্ত ডিঙ্গিয়ে বাংলাদেশী চোর গরু চুরি করে পালিয়েছে, একটি গরু উদ্ধার

খোয়াই, ৪ জুন : খোয়াইয়ের সীমান্ত গ্রাম উত্তর দুর্গানগরে কাঁটাতারের বেড়া কেটে সীমান্ত ডিঙিয়ে এসে বাংলাদেশের গরু চোরেরা একটি বাড়ি থেকে দুটি গরু চুরি করে নিয়ে গেছে। ঘটনা শুক্রবার গভীর রাতে। পরিবারের লোকজনরা ঘটনা টের পেয়ে ঘর থেকে বেরিয়ে আসেন। বাড়ির মালিকের নাম হারাধন গোপ।

বাড়িটি উত্তর দুর্গানগরে ভারত-বাংলাদেশ সীমান্তে  কাঁটাতারের বেড়া সংলগ্ন এলাকায়। ঘর থেকে বের হয়ে পরিবারের লোকজন লক্ষ্য করেন গোয়াল ঘরের দরজা খোলা। গোয়াল ঘরে ঢোকে তারা দেখেন দুটি গরু নিয়ে গেছে চোরেরা। এরপরই তারা লক্ষ্য করেন কাঁটাতারের বেড়া কাটা। সীমান্তের ওপারে একটি গরু দেখতে পান তারা। সঙ্গে সঙ্গে কাঁটাতারের বেড়া পেরিয়ে ওপার থেকে একটি গরু উদ্ধার করে নিয়ে আসেন পরিবারের লোকজনরা। অপর একটি গরু উদ্ধার করা সম্ভব হয়নি।

পরিবারের লোকজনদের চিৎকারে সীমান্তবর্তী এলাকার অন্যান্য বাসিন্দারা বের হয়ে আসেন। কিন্তু গরু চোরদের আটক করা সম্ভব হয়নি। ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় বসবাসকারী জনগণের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। সীমান্ত সুরক্ষার দায়িত্বে থাকা বিএসএফ এর ভূমিকা নিয়েও এলাকাবাসীর ক্ষোভ প্রকাশ করেছেন।

এলাকাবাসীর অভিযোগ, সীমান্তে কাঁটাতারের বেড়া থাকা সত্ত্বেও বাংলাদেশ থেকে চোরেরা কাঁটাতারের বেড়া কেটে এ ধরনের চুরির ঘটনা সংঘটিত করে চলেছে। বিএসএফের নজরদারির অভাবে বাংলাদেশের চোরের দল এ ধরনের ঘটনা সংঘটিত করতে সক্ষম হচ্ছে বলে অভিযোগ। সীমান্ত এলাকায় বসবাসকারী জনগণের প্রত্যাশা ছিল যেহেতু সীমান্তে কাঁটাতারের বেড়া রয়েছে এবং সীমান্ত পাহারা দায়িত্বে বিএসএফ জওয়ানরা রয়েছে সেহেতু তারা  নিশ্চিন্তে রাতে ঘুমোতে পারবেন। কিন্তু এ ধরনের চুরির ঘটনায় তাদের রাতের ঘুম উবে গেছে।সীমান্ত এলাকায় বসবাসকারী জনগণের রাত্রিকালীন নিরাপত্তা নিয়ে সংশয় ক্রমশ বেড়ে চলেছে। খোয়াই সীমান্তবর্তী এলাকায় বসবাসকারী জনগণ সহ শহর এলাকার জনগণও চোরের দৌরাত্মে রীতিমতো অতিষ্ঠ। এলাকায় রাত্রিকালীন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য এলাকাবাসীর দাবি জানিয়েছেন।

Releated Posts

ওয়ার্ক অর্ডার বদলে রাস্তার মোড় ঘোরানোর অভিযোগ, প্রতিবাদে বিধায়ক-সহ এলাকাবাসী বামুটিয়ায়

আগরতলা, ১৮ জুন: বামুটিয়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বামুটিয়া ব্লকের পশ্চিম বামুটিয়া গ্রাম পঞ্চায়েতের রাঙ্গুটিয়া গ্রামের দক্ষিণ রাঙ্গুটিয়া এলাকায়…

ByByTaniya Chakraborty Jun 18, 2026

পারিবারিক অশান্তির জেরে মর্মান্তিক পরিণতি, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু অগ্নিদগ্ধা গৃহবধূর

বিশালগড়, ১৮ জুন : বিশালগড় থানার ধ্বজনগর এলাকায় এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যুকে কেন্দ্র করে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে…

ByByReshmi Debnath Jun 18, 2026

বিশালগড়ে বন দপ্তরের বড়সড় অভিযান, গভীর জঙ্গল থেকে উদ্ধার অবৈধ কাঠ চেরাই মিল ও জেনারেটর

বিশালগড়, ১৮ জুন : বনজ সম্পদ পাচার ও অবৈধ কাঠ চেরাই কার্যকলাপের বিরুদ্ধে অভিযান চালিয়ে বড় সাফল্য পেল…

ByByReshmi Debnath Jun 18, 2026

বাঁশপুকুরে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ গাঁজা, এসকফ ও দেশি বন্দুক উদ্ধার, গ্রেপ্তার এক

কাঠালিয়া, ১৮ জুন : গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। বুধবার…

ByByReshmi Debnath Jun 18, 2026
Scroll to Top