তেলিয়ামুড়া, ৩ জুন : হঠাৎই বিশাল আকারের গাছ পড়ে বিপদজনক পরিস্থিতি হয়েছে জাতীয় সড়কের। ঘটনাটি ঘটেছে বড়মুড়ায় জাতীয় সড়কে। প্রতিদিনকার মত ব্যস্ততম জাতীয় সড়কে গাড়ি চলাচল করছিল। আচমকাই রাস্তার উপর ভেঙ্গে পড়ে বিশাল আকার একটি গাছ। যদিও কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে প্রচুর যানবাহন আটকে পড়ে জাতীয় সড়কে। একপ্রকার অচলাবস্থার সৃষ্টি হয় এদিন। রাস্তার দুদিক থেকেই বহি: রাজ্যগামী ট্রাক থেকে শুরু করে ছোট-বড় যানবাহন আটকে পড়ে। যদিও কিছুক্ষণের মধ্যেই বন কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে গাছ কেটে রাস্তা পরিষ্কার করার কাজে হাত লাগান। কয়েক ঘন্টার মধ্যেই গাছ সরিয়ে স্বাভাবিক করা হয় জাতীয় সড়কে যান চলাচল।

Trees Fall On The National Highway : জাতীয় সড়কে গাছ পড়ে বিপত্তি
Releated Posts
গোমতী দুগ্ধ উৎপাদক সমবায়ের রক্তদান শিবিরে ৫০ জনের রক্তদান, অংশ নিলেন মেয়র দীপক মজুমদার
আগরতলা, ১৩ জুন: মুমূর্ষু রোগীদের জীবন বাঁচাতে স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব তুলে ধরে আরও বেশি মানুষকে এই মহৎ উদ্যোগে…
(Updated) কৈলাসহর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যু, ঊনকোটি জেলা হাসপাতালে ময়নাতদন্ত
কৈলাসহর, ১৩ জুন: ঊনকোটি জেলার জেলাসদর কৈলাসহরের ইরানি থানার অন্তর্গত লাটিয়াপুড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় ভারত-বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত এলাকায়…
সাধুর ছদ্মবেশে প্রতারণার ফাঁদ, শহরে আটক দুই অভিযুক্ত
আগরতলা, ১৩ জুন: সাধুর ছদ্মবেশে এক যুবকের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে পশ্চিম…
সেকেরকোট চৌমুহনী বাজারে ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি ব্যবসায়ীদের
আগরতলা, ১৩ জুন: আমতলী থানার অধীন সেকেরকোট চৌমনী বাজারে এক ব্যবসায়ীর বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে প্রশাসনের কাছে লিখিত…


















