News Flash

  • Home
  • ত্রিপুরা
  • High Court : নয় বছর পর আইনি লড়াইয়ে মিলবে চাকুরী, রায় হাই কোর্টের
Image

High Court : নয় বছর পর আইনি লড়াইয়ে মিলবে চাকুরী, রায় হাই কোর্টের

আগরতলা, ৩ জুন : দীর্ঘ ৯ বছরের টানাপোড়েনের পর বাবার চাকরি পেলেন ছেলে সিদ্ধার্থ শংকর সরকার। উল্লেখ্য, ২০০৪ সালে ৪ মে উগ্রপন্থিদের হামলায় গুরুতর আহত হয়েছিলেন শংকর সরকার। তারপর বেশ কিছুদিন অসুস্থ ছিলেন তিনি। ২০১৩ সালের ২৮ এপ্রিল উত্তর ত্রিপুরায় ডেপুটি ম্যাজিস্ট্রেট থাকা অবস্থায় তিনি প্রয়াত হন। মৃত্যুর পর তাঁর স্ত্রী ভাস্করি দেবী ডাই-ইন-হারনেসে চাকুরীর জন্য আবেদন করেন। কিন্তু এক বছর অতিক্রান্ত হয়ে গেলেও চাকুরীর না হওয়ায় তিনি সেই আবেদন পত্র তুলে নিয়ে তাঁর বড় ছেলে সিদ্ধার্থশঙ্কর সরকারের জন্য চাকরির আবেদন করেন। কিন্তু দীর্ঘ প্রায় আট বছর বিভিন্ন আইনি জটিলতায় চাকুরী না হওয়ায় শেষ পর্যন্ত সিদ্ধার্থ শংকর ত্রিপুরা হাইকোর্টের দ্বারস্থ হন। তিনি রিট পিটিশন দাখিল করেন। এরই পরিপ্রেক্ষিতে ২০২২ সালের ৭ ফেব্রুয়ারি বিচারপতি শুভাশিস তলাপাত্র ছয় মাসের মধ্যে আবেদনকারীর চাকুরী মঞ্জুর করার আদেশ দেন।

Releated Posts

কুমারঘাটে ৫ কিলোমিটার ম্যারাথন, স্বাস্থ্য সচেতনতার বার্তা রোটারি ক্লাবের

কুমারঘাট: স্বাস্থ্য ও ফিটনেসের বার্তা সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিতে কুমারঘাটে অনুষ্ঠিত হলো ৫ কিলোমিটার ম্যারাথন দৌড় প্রতিযোগিতা।…

ByByReshmi Debnath Aug 14, 2026

মহারাজগঞ্জ বাজারে সদর মহকুমা প্রশাসনের অভিযান, চালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ও মজুদ খতিয়ে দেখল প্রশাসন

আগরতলা, ১৩ আগস্ট: মহারাজগঞ্জ বাজারে চালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির অভিযোগ খতিয়ে দেখতে অভিযান চালাল সদর মহকুমা প্রশাসন।…

ByByReshmi Debnath Aug 13, 2026

বিশালগড় রেলস্টেশনে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

বিশালগড়, ১৩ আগস্ট: বিশালগড় রেলস্টেশনে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবারের এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায়…

ByByReshmi Debnath Aug 13, 2026

দেশপ্রেমের চেতনায় উদ্দীপ্ত হয়ে জাতীয় পতাকার মর্যাদা রক্ষা করতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ আগস্ট: ৮০তম স্বাধীনতা দিবস উদযাপনকে সামনে রেখে এবং ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচির অঙ্গ হিসেবে…

ByByReshmi Debnath Aug 13, 2026
Scroll to Top