News Flash

  • Home
  • ত্রিপুরা
  • BJP Booth President : বনকুমারীতে গৃহবধূর সাথে ফস্টিনস্টি করতে গিয়ে আটক বিজেপি বুথ সভাপতি
Image

BJP Booth President : বনকুমারীতে গৃহবধূর সাথে ফস্টিনস্টি করতে গিয়ে আটক বিজেপি বুথ সভাপতি

আগরতলা, ৩ জুন৷৷ গৃহবধূর সঙ্গে গভীর রাতে ফস্টি-নস্টি করতে গিয়ে আটক হলো বিজেপির বুথ সভাপতি৷ তার নাম কাজল দাস৷ তাকে উত্তম-মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে৷

ঘটনার বিবরণে জানা গেছে, বৃহস্পতিবার গভীর রাতে বনকুমারি অজিত পল্লী এলাকায় ৪০ নং ওয়ার্ডের বিজেপির বুথ সভাপতি কাজল দাস এক মহিলার ঘরে প্রবেশ করে৷ অভিযোগ দীর্ঘদিন ধরেই কাজল দাস নামে ওই ব্যক্তি এক মহিলার সঙ্গে অবৈধ প্রেমের সম্পর্ক গড়ে তোলে৷ এমনকি ওই মহিলার ঘরে ঢুকে অবৈধ কার্যকলাপে জড়িয়ে পড়ে৷ স্থানীয় লোকজন তারা দীর্ঘদিন ধরেই বিষয়টি প্রত্যক্ষ করে আসছিলেন৷ তাকে হাতেনাতে ধরার জন্য স্থানীয় লোকজন উৎ পেতে বসেছিছেন৷

বৃহস্পতিবার গভীর রাতে কাজল দাস নামে ওই ব্যক্তি যখন মহিলার ঘরে প্রবেশ করে তখন তাকে আটক করা হয় বলে স্থানীয় জনগণের তরফ থেকে জানানো হয়৷ অভিযোগ, মহিলার সঙ্গে অশালীন অবস্থায় তাকে আটক করা হয়েছে৷ আটক করে তাকে উত্তম মধ্যম দিয়ে পুলিশকে খবর দেওয়া হয়৷ ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকার লোকজন ছুটে আসেন৷ এমনকি শাসক দলের নেতারাও ঘটনার খবর পেয়ে সেখানে ছুটে যান৷ অনেকেই গণপ্রহার এর হাত থেকে তাকে রক্ষা করার জন্য চেষ্টা করেন৷ কিন্তু উত্তেজনা চরম আকার ধারণ করায় গণপ্রহার এর হাত থেকে তাকে রক্ষা করা সম্ভব হয়নি৷

ঘটনাস্থলে পুলিশ আসলে পুলিশের সঙ্গে ও শাসক দলের একাংশ লোকজন চুপি চুপি কথা বলে তাঁকে রেহাই দেবার চেষ্টা করেন বলে অভিযোগ৷ স্থানীয় উত্তেজিত জনগণের অভিযোগ শাসকদলের ওই নেতা সামাজিক নিয়মকানুন অগ্রাহ্য করে এ ধরনের অপকর্মে জড়িয়ে পড়েছে৷ ঘরে স্ত্রী থাকা সত্ত্বেও এ ধরনের অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ার ঘটনাকে স্থানীয়রা কোনোভাবেই মেনে নিতে পারছেন না৷ তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকার লোকজন৷

উল্লেখ্য সাম্প্রতিককলে বিভিন্ন জায়গায় যেভাবে আইন হাতে তুলে নেওয়ার চেষ্টা হচ্ছে তাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখা রীতিমতো কষ্টকর হয়ে উঠেছে৷ অনেক ক্ষেত্রেই পুলিশকে অসহায়ত্ব বোধ করতে দেখা যায়৷ এ ধরনের প্রবণতা ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি করতে পারে বলেও অনেকেই অভিমত ব্যক্ত করেছেন৷

Releated Posts

কুমারঘাটে ৫ কিলোমিটার ম্যারাথন, স্বাস্থ্য সচেতনতার বার্তা রোটারি ক্লাবের

কুমারঘাট: স্বাস্থ্য ও ফিটনেসের বার্তা সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিতে কুমারঘাটে অনুষ্ঠিত হলো ৫ কিলোমিটার ম্যারাথন দৌড় প্রতিযোগিতা।…

ByByReshmi Debnath Aug 14, 2026

মহারাজগঞ্জ বাজারে সদর মহকুমা প্রশাসনের অভিযান, চালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ও মজুদ খতিয়ে দেখল প্রশাসন

আগরতলা, ১৩ আগস্ট: মহারাজগঞ্জ বাজারে চালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির অভিযোগ খতিয়ে দেখতে অভিযান চালাল সদর মহকুমা প্রশাসন।…

ByByReshmi Debnath Aug 13, 2026

বিশালগড় রেলস্টেশনে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

বিশালগড়, ১৩ আগস্ট: বিশালগড় রেলস্টেশনে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবারের এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায়…

ByByReshmi Debnath Aug 13, 2026

দেশপ্রেমের চেতনায় উদ্দীপ্ত হয়ে জাতীয় পতাকার মর্যাদা রক্ষা করতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ আগস্ট: ৮০তম স্বাধীনতা দিবস উদযাপনকে সামনে রেখে এবং ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচির অঙ্গ হিসেবে…

ByByReshmi Debnath Aug 13, 2026
Scroll to Top