News Flash

Image

Car Burned In Fire: আগুনে পুড়ল গাড়ি, আতঙ্ক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ জুন৷৷ বৃহস্পতিবার রাতে রাজধানীর মঠ চৌমুহনী এলাকায় অগ্ণিকাণ্ডে একটি গাড়ি ভস্মীভূত হয়ে গেছে৷ জানা যায় বিশালগড়ের বাসিন্দা এক ব্যক্তি মঠচৌমুহনী এলাকায় গাড়ি নিয়ে বিয়ে বাড়িতে এসেছিলেন৷ বিয়ে বাড়ির সামনে গাড়িটি রেখে তারা ভেতরে গিয়েছিলেন৷ তখন ওই গাড়িতে আগুন ধরে যায়৷ গাড়িতে আগুন দেখতে পেয়ে স্থানীয় লোকজনরা দমকল বাহিনীকে খবর দেন৷খবর পেয়ে দমকল বাহিনী এবং পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়৷ দমকল বাহিনীর জওয়ানরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে৷ ততক্ষণে গাড়িটি আগুনে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়৷ কিভাবে এই অগ্ণিকাণ্ডের সূত্রপাত সে বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি৷ এ বিষয়ে জানতে চাওয়া হলে পুলিশ জানিয়েছে আশঙ্কা করা হচ্ছে গাড়ির ভেতর থেকেই অগ্ণিকাণ্ডের সূত্রপাত হয়েছে৷ পুলিশ ও দমকল বাহিনীর ঘটনার তদন্ত অব্যাহত রেখেছে৷ মঠচৌমুহনীতে বিয়ে বাড়ির সামনে অগ্ণিকান্ডে গাড়ি ভস্মীভূত হওয়ার ঘটনায় স্থানীয় জনমনে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷

Releated Posts

কুমারঘাটে ৫ কিলোমিটার ম্যারাথন, স্বাস্থ্য সচেতনতার বার্তা রোটারি ক্লাবের

কুমারঘাট: স্বাস্থ্য ও ফিটনেসের বার্তা সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিতে কুমারঘাটে অনুষ্ঠিত হলো ৫ কিলোমিটার ম্যারাথন দৌড় প্রতিযোগিতা।…

ByByReshmi Debnath Aug 14, 2026

মহারাজগঞ্জ বাজারে সদর মহকুমা প্রশাসনের অভিযান, চালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ও মজুদ খতিয়ে দেখল প্রশাসন

আগরতলা, ১৩ আগস্ট: মহারাজগঞ্জ বাজারে চালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির অভিযোগ খতিয়ে দেখতে অভিযান চালাল সদর মহকুমা প্রশাসন।…

ByByReshmi Debnath Aug 13, 2026

বিশালগড় রেলস্টেশনে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

বিশালগড়, ১৩ আগস্ট: বিশালগড় রেলস্টেশনে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবারের এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায়…

ByByReshmi Debnath Aug 13, 2026

দেশপ্রেমের চেতনায় উদ্দীপ্ত হয়ে জাতীয় পতাকার মর্যাদা রক্ষা করতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ আগস্ট: ৮০তম স্বাধীনতা দিবস উদযাপনকে সামনে রেখে এবং ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচির অঙ্গ হিসেবে…

ByByReshmi Debnath Aug 13, 2026
Scroll to Top