News Flash

  • Home
  • দিনের খবর
  • Delhi Highcourt: নতুন তিন বিচারপতি পেল দিল্লি হাইকোর্ট, বিচারকের সংখ্যা বেড়ে ৪৭
Image

Delhi Highcourt: নতুন তিন বিচারপতি পেল দিল্লি হাইকোর্ট, বিচারকের সংখ্যা বেড়ে ৪৭

নয়াদিল্লি, ২ জুন (হি.স.) : নতুন তিন বিচারপতি পেল দিল্লি হাইকোর্ট। বৃহস্পতিবার দিল্লি হাইকোর্টের বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন নতুন তিনজন বিচারপতি। এই তিনজন বিচারপতি হলেন-বিচারপতি পুরুষেন্দ্র কুমার কৌরভ, বিচারপতি অনীশ দয়াল এবং বিচারপতি অমিত শর্মা। নতুন তিনজন বিচারপতি শপথ নেওয়ার পর দিল্লি হাইকোর্টে মোট বিচারকের সংখ্যা বেড়ে হল ৪৭।

বৃহস্পতিবার দিল্লি হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বিপিন সাঙ্ঘী নতুন তিনজন বিচারপতিকে শপথবাক্য পাঠ করান। প্রধান বিচারপতির কোর্টে হাইকোর্টের অন্যান্য বিচারপতি, আইনজীবী এবং সদ্য শপথ নেওয়া বিচারপতিদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজিত হয়। নতুন তিনজন বিচারপতি শপথ নেওয়ার পর দিল্লি হাইকোর্টে বিচারকের সংখ্যা ৪৭ জনে পৌঁছেছে, যার মধ্যে ১২ জন মহিলা বিচারপতি রয়েছেন। প্রসঙ্গত, বুধবারই মধ্যপ্রদেশ হাইকোর্ট থেকে বিচারপতি কৌরভকে দিল্লি হাইকোর্টে বদলির বিজ্ঞপ্তি দিয়েছিল কেন্দ্র। গত মাসে তাঁর বদলির সুপারিশ করেছিল সুপ্রিম কোর্ট।

Releated Posts

বন্দে ভারত এক্সপ্রেসে দেশের প্রথম জীবন্ত হৃদ্‌যন্ত্র পরিবহন, সুরাট থেকে আমদাবাদে সফল ঐতিহাসিক অভিযান

আমদাবাদ/সুরাট, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের রেল ইতিহাসে প্রথমবার ট্রেনে জীবন্ত হৃদ্‌যন্ত্র (লাইভ হার্ট) পরিবহনের নজির গড়ল ভারতীয় রেল।…

ByByNews Desk Jul 31, 2026

জেলবন্দি কাউন্সিলরকে ছয় মাসের ছুটি মঞ্জুর, তিরুবনন্তপুরম কর্পোরেশনে তুমুল বিতর্ক

তিরুবনন্তপুরম, ৩১ জুলাই (আইএএনএস): কেরলের তিরুবনন্তপুরম কর্পোরেশন কাউন্সিলে তীব্র রাজনৈতিক উত্তেজনার মধ্যেই জেলবন্দি বিজেপি কাউন্সিলর আর. সুগতনের ছয়…

ByByNews Desk Jul 31, 2026

বিবাহিত কন্যাকে করুণাভিত্তিক চাকরি থেকে বঞ্চিত করা যাবে না: সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): শুধু বিবাহিত হওয়ার কারণে কোনও কন্যাকে করুণাভিত্তিক (কমপ্যাশনেট) নিয়োগের সুযোগ থেকে বঞ্চিত করা যাবে…

ByByNews Desk Jul 31, 2026

ওয়াকফ সম্পত্তিতে অনিয়মের প্রমাণ জমা, সমাজবাদী পার্টির বিরুদ্ধে হুমকির অভিযোগ শাহাবুদ্দিন রাজভির

বেরেলি, ৩১ জুলাই (আইএএনএস): অল ইন্ডিয়া মুসলিম জামাতের সভাপতি মৌলানা শাহাবুদ্দিন রাজভি বেরেলভি সমাজবাদী পার্টি (এসপি)-র সঙ্গে যুক্ত…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top