News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Innocent Person Arrested : নিরীহ ব্যক্তিকে নেশা কারবারি তকমা দিয়ে আটক করে টাকা দাবি
Image

Innocent Person Arrested : নিরীহ ব্যক্তিকে নেশা কারবারি তকমা দিয়ে আটক করে টাকা দাবি

আগরতলা, ১ জুন৷৷ রাজধানী আগরতলা শহরের মোটর স্ট্যান্ড এলাকা থেকে  বুধবার সকালে এক যুবককে নেশা কারবারি সন্দেহে আটক করে বেঁধে রাখে স্থানীয় কিছু লোকজন৷ 

জানা গেছে, ওই যুবকের বাড়ি অভয়নগর এলাকায়৷ বুধবার সকালে স্কুটি  নিয়ে এই উপজাতি যুবক এসেছিল দুধের প্যাকেট কিনে নিতে৷ তখনই নাকি স্থানীয় কিছু অত্যুৎসাহী লোকজন তাকে নেশা কারবারি সন্দেহে আটক করে উত্তম-মধ্যম দেয়৷ এমনকি তাকে বেঁধে রাখা হয়৷ তাকে বেঁধে রেখে তার কাছ থেকে স্ত্রীর টেলিফোন নাম্বার সংগ্রহ করে তার স্ত্রীকে ফোন করে ওইসব লোকজনরা৷ ফোনে তার স্ত্রীর কাছে এক লক্ষ টাকা দাবি করে৷ আটক যুবকের স্ত্রী টাকা দিতে অস্বীকার করেন৷ ওই অসহায় মহিলা বিষয়টি পূর্ব থানার পুলিশকে জানান৷ 

খবর পেয়ে পূর্ব থানার পুলিশ এসে ওই যুবককে সেখান থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায়৷ পরবর্তী সময়ে তাকে থানা থেকে ছেড়ে দেওয়া হয়৷ রাজধানী আগরতলা শহরে একের পর এক আইন হাতে তুলে নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে জনমনে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে৷ মঙ্গলবার বিকেলেও রাজধানী আগরতলা শহরের পূর্ব থানা সংলগ্ন এলাকায় আইন হাতে তুলে নেওয়ার ঘটনা ঘটেছে৷ পরপর এসব ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় জনমনে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷ এসব ঘটনাকে কেন্দ্র করে পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী৷ একাংশের লোকজন আইন হাতে তুলে নিয়ে এলাকার পরিবেশ কলুষিত করার চেষ্টা করছে বলেও অভিযোগ৷ যারা আইন হাতে তুলে নিচ্ছে তাদের চিহ্ণিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে৷

Releated Posts

জাতীয় পতাকা উত্তোলন ও রক্তদান শিবিরে বাধার অভিযোগে আগরতলায় বিক্ষোভ মিছিল

আগরতলা, ১৬ আগস্ট: স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলন ও রক্তদান শিবির আয়োজনে বাধা দেওয়ার অভিযোগ তুলে আগরতলা শহরে বিক্ষোভ…

ByByReshmi Debnath Aug 16, 2026

প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে সন্তানদের মূল্যবোধের শিক্ষা দিতে হবে: মানিক সরকার

আগরতলা, ১৬ আগস্ট: দুঃস্থ ও মেধাবী ছাত্রছাত্রীদের পড়াশোনায় সহায়তার লক্ষ্যে উমপদ বর্মন ও অঞ্জলি বর্মন ট্রাস্টের উদ্যোগে আর্থিক সহায়তা…

ByByReshmi Debnath Aug 16, 2026

আগরতলা রেলস্টেশনে ১০.২১৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার যুবক

আগরতলা, ১৬ আগস্ট: আগরতলা রেলস্টেশনে অভিযান চালিয়ে ১০.২১৫ কেজি গাঁজা উদ্ধার করেছে জিআরপিএস। এই ঘটনায় ইমান হোসেন (২৪)…

ByByReshmi Debnath Aug 16, 2026

মানিক সরকারের বিরুদ্ধে পশ্চিম আগরতলা থানায় বিজেপির মামলা দায়ের

আগরতলা, ১৬ আগস্ট: প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের বক্তব্যকে কেন্দ্র করে পশ্চিম আগরতলা থানায় অভিযোগ দায়ের করল বিজেপি। তাঁর…

ByByReshmi Debnath Aug 16, 2026
Scroll to Top