News Flash

Murder : ছোট ভাইকে খুনের দায়ে গ্রেপ্তার বড় ভাই

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ৩১ মে৷৷ খুনকান্ডের সাথে জরিত অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করতে সক্ষম হলো শান্তির বাজার থানার পুলিশ৷ ঘটনার বিবরনে জান াযায় গত ২৮ তারিখ রাত্রিবেলায় শান্তিরবাজার মহকুমার অন্তর্গত অনুরাম পাড়া এডিসি ভিলেজে বর ভাইয়ের হাতে খুন হলো ছোট ভাই৷  জানাযায় বড় ভাই সলেন্দ্র রিয়াং ( ৩৫ ) পারিবারিক ঝামেলা নিয়ে ছোটভাই পতিরাম রিয়াং ( ৩৩ ) কে চুল কাটার কেঁচি দিয়ে বুকে আঘাত করে৷  এতেকরে রক্তক্ষরনের ফলে ঘটনাস্থলে প্রান হারায় পতিরাম রিয়াং৷  এই খুনের বিষয়ে ২৯ তারিখ পরিবারের পক্ষথেকে শান্তির বাজার থানায় এক লিখিত অভিযোগ দায়েরকরাহয়৷  খুনের পরবর্তী সময় পালিয়ে যায় সলেন্দ্র রিয়াং৷  খুনের অভিযোগ হাতে পেয়ে খুনকান্ডের সাথে জরিত সলেন্দ্র রিয়াং এর খোঁজে নামে শান্তির বাজার থানার ওসি বিশ্বজিৎ দের্বমা, এস আই সঞ্জয় দের্বমা ও প্রফেশনাল এস আই সুজিত সরকার৷  অবশেষে ওসি বিশ্বজিৎ দের্বমার নেতৃত্বে ৩০ তারিখ অর্থাৎ সোমবার খুনকান্ডের সাথে জরিত আভিযুক্ত সলেন্দ্র রিয়াংকে দাবানদাই পাড়া এডিসি ভিলেজ থেকে গ্রেপ্তার করতে সক্ষমহয়৷  অভিযোগের এক দিনের মধ্যে সাফল্য অর্জন করে শান্তির বাজার থানার ওসি বিশ্বজিৎ দের্বমা৷  তিনি এই খুনকান্ডের বিবরন সংবাদমাধ্যমের সামনে তুলেধরতেগিয়ে জানান এই খুনকান্ডে শান্তির বাজার থানায়  ১৩ নং কেইসে আন্ডার সেকশান  ৪৫৭/৩০২  আই পি সি এক্টে মামলা গ্রহন করাহয়৷  খুনকান্ডের সাথে জরিত অভিযুক্ত সলেন্দ্র রিয়াংকে আজ বিলোনিয়া জেলা ও দায়রা আদালতে প্রেরন কারহবে ও পুলিশ রিমান্ডের জন্য আবেদন করাহবে৷

Releated Posts

জাতীয় পতাকা উত্তোলন ও রক্তদান শিবিরে বাধার অভিযোগে আগরতলায় বিক্ষোভ মিছিল

আগরতলা, ১৬ আগস্ট: স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলন ও রক্তদান শিবির আয়োজনে বাধা দেওয়ার অভিযোগ তুলে আগরতলা শহরে বিক্ষোভ…

ByByReshmi Debnath Aug 16, 2026

প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে সন্তানদের মূল্যবোধের শিক্ষা দিতে হবে: মানিক সরকার

আগরতলা, ১৬ আগস্ট: দুঃস্থ ও মেধাবী ছাত্রছাত্রীদের পড়াশোনায় সহায়তার লক্ষ্যে উমপদ বর্মন ও অঞ্জলি বর্মন ট্রাস্টের উদ্যোগে আর্থিক সহায়তা…

ByByReshmi Debnath Aug 16, 2026

আগরতলা রেলস্টেশনে ১০.২১৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার যুবক

আগরতলা, ১৬ আগস্ট: আগরতলা রেলস্টেশনে অভিযান চালিয়ে ১০.২১৫ কেজি গাঁজা উদ্ধার করেছে জিআরপিএস। এই ঘটনায় ইমান হোসেন (২৪)…

ByByReshmi Debnath Aug 16, 2026

মানিক সরকারের বিরুদ্ধে পশ্চিম আগরতলা থানায় বিজেপির মামলা দায়ের

আগরতলা, ১৬ আগস্ট: প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের বক্তব্যকে কেন্দ্র করে পশ্চিম আগরতলা থানায় অভিযোগ দায়ের করল বিজেপি। তাঁর…

ByByReshmi Debnath Aug 16, 2026
Scroll to Top