News Flash

  • Home
  • দেশ
  • Tihar Jail: তিহার জেল থেকেই গায়ক মুসেওয়ালাকে হত্যার ষড়যন্ত্র!
Image

Tihar Jail: তিহার জেল থেকেই গায়ক মুসেওয়ালাকে হত্যার ষড়যন্ত্র!

নয়াদিল্লি, ৩০মে (হি.স.) : দিল্লির তিহার জেল থেকে পঞ্জাবের গায়ক সিধু মুসেওয়ালাকে হত্যার ষড়যন্ত্র হয়েছে বলে সন্দেহ রয়েছে। লরেন্স বিষ্ণোইয়ের সহযোগী গোল্ডি ব্রা-র এই হত্যাকাণ্ডে জড়িত বলে অভিযোগ। লরেন্স বিষ্ণোই বর্তমানে তিহার জেলে রয়েছে। লরেন্স বিষ্ণোইয়ের নির্দেশেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে পুলিশের ধারণা। দিল্লি পুলিশের স্পেশাল সেল শীঘ্রই লরেন্স বিষ্ণোইকে এই খুনের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে পারে।

জানা গিয়েছে, রবিবার গায়ক সিধু মুসেওয়ালাকে কয়েক রাউন্ড গুলি করে হত্যা করা হয়। গোল্ডি ব্রা-র সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেই গণহত্যার দায় স্বীকার করেছেন। দাবি করা হয়েছে, প্রতিদ্বন্দ্বী গ্যাংয়ের সঙ্গে তার সম্পর্কের কারণে মুসেওয়ালাকে হত্যা করেছে।
গোল্ডি ব্রার বর্তমানে ভারতের বাইরে একটি গ্যাং চালাচ্ছেন। বিদেশে বসে তিনি লরেন্স বিষ্ণোই-কালা জাথেদি গ্যাংয়ের নেতৃত্ব দিচ্ছেন। তার ইশারায় তোলাবাজি থেকে শুরু করে হত্যা সবই করছে। এজন্য দিল্লি থেকে পঞ্জাব পর্যন্ত সক্রিয় রয়েছে তার গ্যাং। ওই হত্যাকাণ্ডে গোল্ডি ব্রারের স্বীকারোক্তি প্রকাশের পরই এই হত্যাকাণ্ডের নেপথ্যে যে লরেন্স বিষ্ণোই জড়িত তা স্পষ্ট হয়ে গেছে।

স্পেশাল সেলের ধারণা, দিল্লির তিহার জেল থেকেই নিশ্চয়ই এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। এর জন্য লরেন্স বিষ্ণোই অবশ্যই নির্দেশনা দিয়েছিলেন যার ভিত্তিতে গোল্ডি ব্রার এই হত্যাকাণ্ডটি কার্যকর করেছে।

Releated Posts

হাবড়ায় ১৪ বছরের নাবালিকাকে মাদক খাইয়ে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার দুই যুবক

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ২৪ পরগনার হাবড়া এলাকায় ১৪ বছরের এক নাবালিকাকে মাদক মেশানো পানীয় খাইয়ে ধর্ষণের…

ByByNews Desk Sep 14, 2026

দেশজুড়ে গণেশ চতুর্থীর উৎসব, মহারাষ্ট্রের মন্দির ও প্যান্ডেলে ভক্তদের ঢল

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহারাষ্ট্র-সহ দেশের বিভিন্ন প্রান্তে সোমবার মহা উৎসাহ, ধর্মীয় আবেগ ও ভক্তির সঙ্গে পালিত হচ্ছে…

ByByNews Desk Sep 14, 2026

তিন দিনে ১৫টি দ্বিপাক্ষিক বৈঠক, ব্রিকস সম্মেলনে কূটনৈতিক ব্যস্ততায় মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): নয়াদিল্লির ভারত মণ্ডপমে ভারতের আয়োজিত ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন সফলভাবে শেষ হওয়ার সঙ্গে সঙ্গে…

ByByNews Desk Sep 13, 2026

ব্রিকস শুধু দেশগুলির জোট নয়, এটি সমাধানের একটি ইকোসিস্টেমে পরিণত হয়েছে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): গত দু’দিনের আলোচনায় এই বিশ্বাস আরও দৃঢ় হয়েছে যে ব্রিকস শুধুমাত্র দেশগুলির একটি জোট…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top