News Flash

  • Home
  • দিনের খবর
  • Rakesh Tikait : বেঙ্গালুরুতে আক্রান্ত রাকেশ টিকাইত, কৃষক নেতার মুখে কালি ছিটিয়ে ধৃত দুই অভিযুক্ত
Image

Rakesh Tikait : বেঙ্গালুরুতে আক্রান্ত রাকেশ টিকাইত, কৃষক নেতার মুখে কালি ছিটিয়ে ধৃত দুই অভিযুক্ত

বেঙ্গালুরু, ৩০ মে (হি.স.): বেঙ্গালুরুতে আক্রান্ত হলেন ভারতীয় কিষাণ ইউনিয়নের নেতা রাকেশ টিকাইত। সোমবার বেঙ্গালুরুতে একটি অনুষ্ঠান চলাকালীন রাকেশ টিকাইতকে লক্ষ্য করে কালো কালি ছোড়া হয়, তাঁর মুখ ভরে যায় কালিতে। চূড়ান্ত বিশৃঙ্খলার ঘটনাও ঘটে, চেয়ার নিয়ে ভেঙে ফেলা হয়। রাকেশ টিকাইতের মুখে কালি ছোড়ার অভিযোগে দু’জনকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও প্রশাসনের বিরুদ্ধে তোপ দেগে কৃষক নেতা রাকেশ টিকাইত বলেছেন, “স্থানীয় পুলিশের পক্ষ থেকে এখানে কোনও নিরাপত্তা দেওয়া হয়নি। সরকারের সঙ্গে যোগসাজশে এমনটা করা হয়েছে।” বেঙ্গালুরুর হাইগ্রাউন্ড থানার পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতীয় কিষাণ ইউনিয়নের নেতা রাকেশ টিকাইতের ওপর কালো কালি ছোড়ার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন রাকেশ টিকাইত। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময়, কয়েকজন টিকাইতের সামনে চলে আসে ও কালি ছোড়ে। কালি তাঁর সারা মুখ ভরে যায়। এরপরে অনুষ্ঠানস্থলে বিশৃঙ্খলা দেখা দেয়, চেয়ার তুলে ফেলা দেওয়া, অনেক চেয়ার ভেঙে ফেলা হয়।

Releated Posts

জন্তর মন্তর মন্তব্যে মেহবুবা মুফতির ক্ষমা চাওয়া উচিত ছিল: ওমর আবদুল্লা

শ্রীনগর, ২৭ জুলাই (আইএএনএস): জন্তর মন্তরে ছাত্র আন্দোলন দমনে বলপ্রয়োগ নিয়ে করা মন্তব্যের জেরে পিপলস ডেমোক্র্যাটিক পার্টি (পিডিপি)-র…

ByByNews Desk Jul 27, 2026

মাদক পাচারকারীকে ধরতে গিয়ে গাড়ির ধাক্কা, হায়দরাবাদে আহত ৩ পুলিশকর্মী

হায়দরাবাদ, ২৭ জুলাই (আইএএনএস): মাদক পাচারবিরোধী অভিযানে গিয়ে এক সন্দেহভাজন মাদক পাচারকারীর গাড়ির ধাক্কায় তিন পুলিশকর্মী আহত হয়েছেন।…

ByByNews Desk Jul 27, 2026

ভুয়ো ভারতীয় পাসপোর্টে বিদেশ সফর, মুম্বই বিমানবন্দরে গ্রেফতার বাংলাদেশি নাগরিক

মুম্বই, ২৭ জুলাই (আইএএনএস): ভুয়ো নথির ভিত্তিতে ভারতীয় পাসপোর্ট সংগ্রহ করে বিদেশ সফরের অভিযোগে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ…

ByByNews Desk Jul 27, 2026

রাজস্থানে পঞ্চায়েত ও পুরভোটে লড়বে ওয়াইসির এআইএমআইএম, প্রথমবার তৃণমূল স্তরে সংগঠিত লড়াইয়ের ঘোষণা

জয়পুর, ২৭ জুলাই (আইএএনএস): আসন্ন পঞ্চায়েত ও পুরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিল আসাদউদ্দিন ওয়াইসির নেতৃত্বাধীন অল ইন্ডিয়া…

ByByNews Desk Jul 27, 2026
Scroll to Top