News Flash

  • Home
  • দেশ
  • Punjab High Court: গায়কের নিরাপত্তা কমানোর তদন্তের নির্দেশ, তদন্তে হাইকোর্টের বিচারপতি
Image

Punjab High Court: গায়কের নিরাপত্তা কমানোর তদন্তের নির্দেশ, তদন্তে হাইকোর্টের বিচারপতি

চণ্ডীগড় ৩০ মে (হি.স.) : পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান গায়ক সিধু মুসেওয়ালা হত্যা মামলার তদন্ত পঞ্জাব-হরিয়ানা হাইকোর্টের বর্তমান বিচারপতির মাধ্যমে তদন্ত করার ঘোষণা করেছেন।

মুসেওয়ালার বাবার লেখা চিঠির পর মুখ্যমন্ত্রী এই সিদ্ধান্ত নিয়েছেন। সোমবার মুসেওয়ালার পরিবারের সদস্যরা মানসায় ময়নাতদন্ত করতে অস্বীকার করে। এর পরে মুসেওয়ালার বাবা বলকাউর সিং পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে একটি চিঠি লিখে সিবিআই, এনআইএ বা হাইকোর্টের বর্তমান বিচারপতির মাধ্যমে তদন্ত করার দাবি জানান। মুসেওয়ালার বাবার লেখা চিঠিটি গ্যাংস্টারদের বিষয়ে পঞ্জাবের ডিরেক্টর জেনারেল অফ পুলিশ যে বিবৃতি দিয়েছে তাতেও প্রশ্ন উঠেছে। বলকাউর সিং বলেন, পুলিশ যদি জানত যে মুসেওয়ালা বিপদে, তাহলে কেন তার নিরাপত্তা কমানো হল।
এই চিঠির পর মুখ্যমন্ত্রী হাইকোর্টের বর্তমান বিচারপতির নেতৃত্বে একটি কমিটি গঠন করে পুরো ঘটনার তদন্ত করার ঘোষণা করেন। মুখ্যমন্ত্রী স্পষ্ট করেছেন, পঞ্জাব পুলিশের মহানির্দেশেকও তাঁর বক্তব্যের জবাব দিতে তলব করা হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, সিধু মুসেওয়ালা পঞ্জাবের গর্ব। পঞ্জাব সরকার কোনো অবস্থাতেই তাঁর হামলাকারীদের রেহাই দেবে না।

Releated Posts

প্রাতিষ্ঠানিক মতপার্থক্যকে রাজনৈতিক রং দেওয়া উচিত নয়: জিতন রাম মাঝি

পাটনা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): নির্বাচন কমিশনের অভ্যন্তরে মতপার্থক্য নিয়ে চলমান রাজনৈতিক বিতর্কের মধ্যে বিরোধী নেতাদের নিশানা করে কেন্দ্রীয়…

ByByNews Desk Sep 26, 2026

মাদক ইস্যুতে আপ সরকারের বিরুদ্ধে ধামির তোপ, ‘উঠতি পাঞ্জাব’ গড়ার ডাক

মুকেরিয়ান, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): মাদক সমস্যাকে কেন্দ্র করে পাঞ্জাবের আম আদমি পার্টি (আপ) সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন…

ByByNews Desk Sep 26, 2026

জম্মু-কাশ্মীরে ‘বুরহান ওয়ানি মডেল’ ফিরিয়ে আনার চেষ্টা আইএসআইয়ের, দাবি গোয়েন্দা সূত্রের

নয়াদিল্লি, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): পাকিস্তানের গুপ্তচর সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই)-এর সাম্প্রতিক রদবদলে কট্টরপন্থীদের গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছে বলে…

ByByNews Desk Sep 26, 2026

এআইয়ের সম্ভাবনা কাজে লাগানোর পাশাপাশি উদীয়মান ঝুঁকি মোকাবিলার আহ্বান জয়শঙ্করের

নিউইয়র্ক, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সম্ভাবনাকে কাজে লাগানোর পাশাপাশি এর সম্ভাব্য পরিণতি সম্পর্কে আগাম প্রস্তুতি…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top