News Flash

  • Home
  • দিনের খবর
  • Encounter: পুলওয়ামা এনকাউন্টারে নিকেশ দুই জৈশ জঙ্গি, উদ্ধার দু’টি একে রাইফেল
Image

Encounter: পুলওয়ামা এনকাউন্টারে নিকেশ দুই জৈশ জঙ্গি, উদ্ধার দু’টি একে রাইফেল

শ্রীনগর, ৩০ মে (হি.স.): কাশ্মীর উপত্যকায় জঙ্গি নিকেশ অভিযানে ফের সাফল্য পেল সুরক্ষা বাহিনী। জম্মু-কাশ্মীরের পুলওয়ামা জেলায় সুরক্ষা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে নিকেশ হয়েছে দু’জন সন্ত্রাসবাদী। নিহত সন্ত্রাসবাদীরা জৈশ-ই-মহম্মদ জঙ্গি সংগঠনের সদস্য ছিল। এনকাউন্টারস্থল থেকে উদ্ধার হয়েছে দু’টি একে রাইফেল। পুলিশ জানিয়েছে, জঙ্গিদের গতিবিধির খবর পাওয়ার পর রবিবার সন্ধ্যা থেকে পুলওয়ামা জেলার গুন্ডিপোরা এলাকায় অভিযান চালায় সুরক্ষা বাহিনী।

চারিদিক থেকে ঘিরে ফেলা হয় ওই এলাকা। সারারাত ধরে চলতে থাকে অভিযান, এরপর সোমবার সকালে কাশ্মীর পুলিশের পক্ষ থেকে জানানো হয়, পুলওয়ামা এনকাউন্টারে নিকেশ হয়েছে এক সন্ত্রাসবাদী। লুকিয়ে ছিল আরও এক জঙ্গি, পরে দ্বিতীয় জঙ্গিরও মৃত্যু হয়। নিহত জঙ্গিদের মধ্যে একজনের নাম আবিদ শাহ বলে জানা গিয়েছে। গত ১৩ মে পুলিশ কনস্টেবল রিয়াজ আহমেদকে খুনের ঘটনায় জড়িত ছিল ওই জঙ্গি।

Releated Posts

প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয়—পাঠ্যক্রমে কিংবদন্তি স্বাধীনতা সংগ্রামীদের জীবনী: মুখ্যমন্ত্রী অধিকারী

কলকাতা, ১১ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গে প্রাথমিক স্কুল থেকে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত সমস্ত শিক্ষাস্তরের পাঠ্যক্রমে কিংবদন্তি স্বাধীনতা সংগ্রামীদের জীবনী…

ByByNews Desk Aug 11, 2026

সব ধর্মীয় স্থানে মহিলাদের ‘শালীন পোশাক’ পরার আহ্বান মুসলিম জামাত প্রধানের

বেরেলি, ১১ আগস্ট (আইএএনএস): বৃন্দাবনের ইসকন মন্দিরে দর্শনার্থীদের জন্য পোশাকবিধি চালুর সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে ধর্মীয় স্থানগুলিতে মহিলাদের শালীন…

ByByNews Desk Aug 11, 2026

মিথ্যার ভিত্তিতে রাজনৈতিক বয়ান তৈরি করেন রাহুল গান্ধী, ক্রমাগত মিথ্যা ছড়ান: মধ্যপ্রদেশ বিজেপি সভাপতি

নয়াদিল্লি/ভোপাল, ১১ আগস্ট (আইএএনএস): পড়ুয়াদের বিভিন্ন সমস্যা নিয়ে রাহুল গান্ধী ‘দ্বিচারিতা’ করছেন বলে অভিযোগ করলেন মধ্যপ্রদেশ বিজেপির সভাপতি…

ByByNews Desk Aug 11, 2026

রাজনৈতিক স্বার্থে ব্যবহৃত না হয়ে নিজেদের সমস্যার জন্য লড়াই করুক জেন জি: মায়াবতী

লখনউ, ১১ আগস্ট (আইএএনএস): দেশের বিভিন্ন প্রান্তে চলা পড়ুয়া ও যুবসমাজের আন্দোলন নিয়ে শাসক ও বিরোধী—উভয় পক্ষকেই আক্রমণ…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top