News Flash

  • Home
  • মুখ্য খবর
  • উপনির্বাচন : বামেদের প্রার্থী তালিকা ঘোষণা আজ
Image

উপনির্বাচন : বামেদের প্রার্থী তালিকা ঘোষণা আজ

আগরতলা, ৩০ মে : উপনির্বাচন ঘোষণা হতেই প্রার্থী তালিকা নিয়ে প্রস্তুত বামফ্রন্ট। চারটি কেন্দ্রেই প্রার্থী আজ ঘোষণা দেওয়া হবে। তাতে, বামেদের প্রার্থী তালিকায় নতুন চেহেরা ৮ নম্বর টাউন বড়দোয়ালি এবং ৫৭ নম্বর যুবরাজনগরে দেখা যাবে।

সূত্রের খবর, ৬ নম্বর আগরতলা কেন্দ্রে কৃষ্ণা মজুমদার এবং ৪৭ নম্বর সুরমা কেন্দ্রে অঞ্জন দাসের উপরই বামেরা পুণরায় আস্থা রেখেছেন। ২০১৮ বিধানসভা নির্বাচনে ওই দুইটি কেন্দ্রে বামেদের ভরাডুবি হয়েছিল। এক্ষেত্রে ৬ নম্বর আগরতলা কেন্দ্রের বামফ্রন্ট সমর্থিত প্রার্থী সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখোমুখি হবেন। কারণ, তাঁর বিরুদ্ধে নির্বাচনী লড়াইয়ে থাকছেন কংগ্রেস প্রার্থী সুদীপ রায় বর্মণ এবং শাসক দল বিজেপি প্রার্থী।

সূত্রের আরও দাবি, সুরমা কেন্দ্রে বিজেপি বিধায়কের দলত্যাগে সিপিএম মাইলেজ নেওয়ার চেষ্টা করবে। তাই, ধলাই জেলায় লড়াকু নেতা হিসেবে পরিচিত পুরনো মুখ অঞ্জন দাসের উপর দল ভরসা করতে চাইছে। ওই কেন্দ্রে তিনি প্রার্থী হচ্ছেন। তবে, ৮ নম্বর টাউন বড়দোয়ালি কেন্দ্রে উপনির্বাচনে বামফ্রন্ট প্রার্থী বদল করছে। ওই কেন্দ্রে ফরওয়ার্ড ব্লকের প্রার্থী বরাবরই প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এবারও তার ব্যতিক্রম হবে না। কিন্ত, ২০১৮ বিধানসভা নির্বাচনে ফরওয়ার্ড ব্লক প্রার্থী বিশ্বনাথ সাহা এবছর বামেদের প্রার্থী হচ্ছেন না। তাঁর বদলে রঘুনাথ সরকার ফরওয়ার্ড ব্লকের প্রার্থী হিসেবে প্রবল দাবিদার বলে চর্চা শুরু হয়েছে।

সূত্রের কথায়, বামফ্রন্ট যুবরাজ নগর বিধানসভা কেন্দ্রে একদম নতুন মুখ প্রতিদ্বন্দ্বিতায় নামাচ্ছে। ওই কেন্দ্রে রমেন্দ্র চন্দ্র দেবনাথ বেশ কয়েকবার জয়ী হয়েছেন। তাঁর প্রয়ানে উপনির্বাচন হচ্ছে। তাঁর ভাই সিপিএম দল ছেড়ে তৃণমূলে যোগ না দিলে বামফ্রন্ট তাঁকেই প্রার্থী হিসেবে মনোনীত করত বলে দাবি সূত্রের। তাই, এখন একদম মুখ বামেদের প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। সূত্রের বক্তব্য, দিল্লি ফেরত ওই যুবকের উপর বামেদের অসীম আস্থা এবং যুবরাজনগর কেন্দ্র সিপিএমের দখলেই থাকবে মনেপ্রাণে বিশ্বাস তাঁদের।

Releated Posts

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ২৫ নম্বর ওয়ার্ডে ‘অঙ্গন মিলন সেবা’, উপস্থিত বিপ্লব কুমার দেব

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উদযাপনকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ‘অঙ্গন মিলন সেবা’ কর্মসূচির…

ByByReshmi Debnath Sep 27, 2026

বিদ্যাসাগরের কারণেই বাংলা ভাষার প্রভূত উন্নয়ন সম্ভব হয়েছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: শিক্ষাক্ষেত্রের উন্নয়নে রাজ্য সরকারের গৃহীত পদক্ষেপগুলির জন্যই শহর এবং গ্রামের মধ্যে শিক্ষার গুণগতমানের ব্যবধান অনেকটাই…

ByByNews Desk Sep 26, 2026

টিটিএএডিসির সমস্যা সমাধানে জোটসঙ্গীদের সঙ্গে একযোগে কাজ করবে সরকার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ (টিটিএএডিসি)-সংক্রান্ত বিভিন্ন সমস্যা সমাধান এবং রাজ্যের উন্নয়নকে আরও ত্বরান্বিত…

ByByNews Desk Sep 26, 2026

সীমান্ত ও পাহাড়ি এলাকায় বিএসএনএলের নেটওয়ার্ক শক্তিশালী করার দাবি, ৫জি পরিষেবা নিয়ে প্রশ্ন বিপ্লবের

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: ত্রিপুরার সীমান্ত ও পাহাড়ি এলাকায় বিএসএনএলের নেটওয়ার্ক পরিষেবা আরও শক্তিশালী করার পাশাপাশি গ্রাহক পরিষেবার মানোন্নয়নের…

ByByTaniya Chakraborty Sep 26, 2026
Scroll to Top