News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সাব্রুমে আয়ুর্বেদিক চিকিৎসা শিবির অনুষ্ঠিত
Image

সাব্রুমে আয়ুর্বেদিক চিকিৎসা শিবির অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ মে৷৷ দক্ষিণ ত্রিপুরা জেলার বালিকা বিদ্যালয়ে প্রেসক্লাব এবং আয়ুর্বেদিক চিকিৎসক সংগঠনের উদ্যোগে শনিবার এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়৷ স্বাস্থ্য শিবিরের আনুষ্ঠানিক সূচনা করেন বিধায়ক শংকর রায়৷ এছাড়া উপস্থিত ছিলেন চিফ মেডিকেল অফিসার জগদীশ নম৷ শিবিরে ৩৫০এর বেশি রোগী চিকিৎসা পরিষেবার সুযোগ গ্রহণ করেন৷ চিকিৎসকরা স্বাস্থ্য শিবিরে রোগীদের পরীক্ষা-নিরীক্ষা করে বিনামূল্যে ওষুধ পত্র বিতরণ করেন৷ স্বাস্থ্য শিবির এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক শংকর রায় বলেন সাব্রুম প্রেসক্লাব এবং আয়ুর্বেদিক চিকিৎসকরা শিবির সংগঠিত করায় এলাকার মানুষের উপকারে এসেছেন৷ সাংবাদিকরা সামাজিক দায়িত্ব পালনে নতুন নজির স্থাপন করেছেন বলেও তিনি উল্লেখ করেন৷ আগামী দিনেও এ ধরনের চিকিৎসা শিবির সহ অন্যান্য সামাজিক কাজে এগিয়ে আসার জন্য সাবরুম প্রেসক্লাবের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন৷

Releated Posts

বিরল রোগে আক্রান্ত শিশু মনশ্রী চৌধুরীকে ১২টি ভায়াল দেওয়া হয়েছে

আগরতলা, ১২ সেপ্টেম্বর :  রাজ্য সরকারের বিশেষ উদ্যোগে স্পাইনাল মাস্কুলার এট্রোফি টাইপ-১ জেনেটিক রোগে আক্রান্ত শিশু মনশ্রী চৌধুরীকে…

ByByNews Desk Sep 12, 2026

সিএনজি সংকটে খোয়াইয়ে ছয় শতাধিক অটোর দীর্ঘ লাইন, চরম দুর্ভোগে চালকরা

আগরতলা, ১২ সেপ্টেম্বর: সিএনজি সংকটে শনিবার সকাল থেকেই চরম দুর্ভোগের মুখে পড়লেন খোয়াই শহর ও আশপাশের এলাকার অটোচালকরা।…

ByByNews Desk Sep 12, 2026

জেলা শাসকের দফতরের পাশে বেহাল রাস্তা, ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা

আগরতলা, ১২ সেপ্টেম্বর: রাস্তার বেহাল দশার কারণে এলাকার ছেলে-মেয়েদের কাছে বিয়ের সম্বন্ধ এসেও ফিরে যাচ্ছে। এমনই অভিযোগ তুলে…

ByByNews Desk Sep 12, 2026

জাতীয় শিক্ষানীতি ২০২০ হলো নতুন ও উন্নত ভারত গড়ার মূল ভিত্তি: রাজ্যপাল

আগরতলা, ১২ সেপ্টেম্বর: সাফল্যের কোনও শর্টকার্ট উপায় নেই। শিক্ষার্থীদের শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য নিরন্তর প্রচেষ্টা চালাতে, শেখা অব্যাহত রাখতে…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top