News Flash

  • Home
  • দিনের খবর
  • কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলন জারি রেখেও গণছুটি প্রত্যাহার স্টেশন মাস্টারদের
Image

কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলন জারি রেখেও গণছুটি প্রত্যাহার স্টেশন মাস্টারদের

নয়াদিল্লি, ২৮ মে (হি.স.) : একদিনের গণছুটি থেকে পিছিয়ে এলেন স্টেশন মাস্টাররা। অল ইন্ডিয়া স্টেশন মাস্টারর্স অ্যাসোসিয়েশন নামের স্টেশন মাস্টারদের সংগঠন আগামী ৩১ মে কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছিল, তারা নিজেদের দাবিতে অনড় থাকলেও পরিষেবা বন্ধের মত পদক্ষেপ থেকে আপাতত পিছিয়ে এলেন। ফলে ওইদিন ট্রেন চলাচল বন্ধের যে আশঙ্কা ছিল, তা আপাতত দূর হল।

সংগঠনের কেন্দ্রীয় সম্পাদক রামআধার প্রাসাদ বলেন, আগামী ৩০ মে দিল্লিতে ডেপুটি চিফ লেবার কমিশনার, রেল বোর্ডের কর্তারা স্টেশন মাস্টার অ্যাসোসিয়েশনের সঙ্গে বৈঠক করবেন। দাবিদাওয়া সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত হওয়ার কথা। যদি সমস্যা সমাধানের পথ খোলা না হয় তবে ফের স্বল্পকালীন সময়েই ফের গণছুটির কর্মসূচি নেবে অ্যাসোসিয়েশন।
স্টেশন মাস্টারদের দাবি, দেশজুড়ে ৬ হাজার স্টেশন মাস্টারের পদ শূন্য পড়ে রয়েছে। ফলে অন্য কর্মীদের উপর অতিরিক্ত চাপ পড়ছে। ছুটি পাচ্ছেন না তাঁরা। বিভিন্ন ভাতা-সহ রাতের ডিউটির ভাতা বন্ধ করে দেওয়া হয়েছে। সেফটির মূল পর্বে কাজ করলেও এই সংক্রান্ত সুবিধা পান না। স্টেশন মাস্টারদের সংগঠনটির বক্তব্য, সমস্ত শূন্যপদে কর্মী নিয়োগ, রেলে বেসরকারিকরণ বন্ধ, নাইট ডিউটির ভাতা চালু, উপযুক্ত নিরাপত্তার প্রদানের মত বেশ কিছু দাবিতে সেই ২০২০ সাল থেকে তাঁরা আন্দোলন চালিয়ে যাচ্ছে। বারবার নানাভাবে কেন্দ্রের কাছে নিজেদের দাবি পেশ করা হলেও, সেটা পূরণ করা হয়নি। শান্তিপূর্ণভাবে নিজেদের দাবি আদায়ের সবরকম চেষ্টা করার পরও লাভ হয়নি। সেকারণেই একদিনের কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁরা। সেটা আপাতত প্রত্যাহার হলেও, আন্দোলন চলবেই।

Releated Posts

নিরাপত্তা ব্যবস্থার উন্নতিতে এক দশকে প্রায় ৯০ শতাংশ কমেছে রেল দুর্ঘটনা: কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): ভারতীয় রেলে নিরাপত্তা ব্যবস্থার উল্লেখযোগ্য উন্নতির ফলে গত এক দশকে ট্রেন দুর্ঘটনার সংখ্যা প্রায়…

ByByNews Desk Jul 29, 2026

এয়ার ইন্ডিয়ার বিধ্বস্ত ড্রিমলাইনারের ফুয়েল কন্ট্রোল সুইচে কোনও ত্রুটি মেলেনি, থ্রাস্ট কন্ট্রোল মডিউলের পরীক্ষা চলছে: কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড্ডয়নের মাত্র ৩৫ সেকেন্ড পর ভেঙে পড়া এয়ার ইন্ডিয়ার বোয়িং ড্রিমলাইনার…

ByByNews Desk Jul 29, 2026

ছত্তীসগড়ের বিজাপুরে পাঁচ মহিলা-সহ ৮ মাওবাদীর আত্মসমর্পণ, মাথার দাম ছিল ৪৯ লক্ষ টাকা

রায়পুর/বিজাপুর, ২৯ জুলাই (আইএএনএস): ছত্তীসগড়ের বিজাপুরে ঝাড়খণ্ডে সক্রিয় পাঁচ মহিলা-সহ মোট আট মাওবাদী আত্মসমর্পণ করেছেন। বুধবার বিজাপুর পুলিশের…

ByByNews Desk Jul 29, 2026

প্রশ্নফাঁসের সর্বাধিক ঘটনা বিজেপি সরকারের আমলেই ঘটেছে: অখিলেশ যাদব

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): প্রশ্নফাঁসের ঘটনা বৃদ্ধির জন্য বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্র সরকারকেই দায়ী করলেন সমাজবাদী পার্টির (এসপি) সভাপতি…

ByByNews Desk Jul 29, 2026
Scroll to Top