News Flash

  • Home
  • দেশ
  • Yasin Malik: কাশ্মীরের নেতা ইয়াসিন মালিকের ফাঁসি চাইল কেন্দ্রীয় সংস্থা এনআইএ, আজ চূড়ান্ত রায়
Image

Yasin Malik: কাশ্মীরের নেতা ইয়াসিন মালিকের ফাঁসি চাইল কেন্দ্রীয় সংস্থা এনআইএ, আজ চূড়ান্ত রায়

নয়াদিল্লি, ২৫ মে (হি.স.) : কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতা ইয়াসিন মালিকের সাজা বুধবার ঘোষণা করবে আদালত। যাবজ্জীবন কারাদণ্ড অথবা মৃত্যুদণ্ড হতে পারে তাঁর। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনএইএ তাঁর মৃত্যুদণ্ড দাবি করেছে। বিচারকের কাছে ইয়াসিনের আইনজীবীর আর্জি, যাবজ্জীবন জেল দেওয়া হোক। অন্যদিকে, ইয়াসিন কোনও আর্জি জানাননি। বলেন, আদালত যা মনে করবে করতে পারে।

এদিকে, ইয়াসিনের সাজা ঘোষণা হবে খবর চাউর হতেই শ্রীনগরের পরিস্থিতি থমথমে হয়ে উঠেছে। অনেক দোকান বাজার বন্ধ হয়ে গেছে। নিরাপত্তা বাড়ানো হয়েছে উপত্যকার।
উগ্রপন্থীদের আর্থিক ও অন্যান্য সুবিধা দেওয়ার অভিযোগে এনআইএ-র তদন্তের ভিত্তিতে ইয়াসিনকে দিল্লির একটি আদালত বিচারে আগেই দোষী সাব্যস্ত করে। ওই একই মামলায় লস্কর ই তৈবার হাফিজ শাহিদ এবং হিজবুল মুজাহিদিনের সৈয়দ সালাউদ্দিন সব আরও বেশ কয়েকজন দোষী সাব্যস্ত হয়েছে। তাদের বিরুদ্ধে ইউএপিএ ধারা ছাড়াও ফৌজদারি দণ্ডবিধির ষড়যন্ত্র এবং রাষ্ট্রদ্রোহের ও অভিযোগ আনা হয়েছিল।

Releated Posts

নীতি আয়োগ বৈঠকে ‘বিকশিত রাজস্থান-২০৪৭’ রূপরেখা পেশ, ২০২৯ সালের মধ্যে ৩৫০ বিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য ভজনলাল শর্মার

জয়পুর, ১১ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র সভাপতিত্বে নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে অনুষ্ঠিত নীতি আয়োগের ১১তম গভর্নিং কাউন্সিল বৈঠকে…

ByByNews Desk Jun 11, 2026

মধ্যপ্রদেশে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনটি রাজ্যসভা আসনেই জয় বিজেপির

ভোপাল, ১১ জুন (আইএএনএস): মধ্যপ্রদেশের তিনটি রাজ্যসভা আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেল ভারতীয় জনতা পার্টি। বৃহস্পতিবার ভোপালে বিধানসভা…

ByByNews Desk Jun 11, 2026

মূল্যবৃদ্ধি, বেকারত্ব ও পরীক্ষায় দুর্নীতির বিরুদ্ধে তিন মাসের দেশব্যাপী আন্দোলনে নামছে কংগ্রেস

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): মূল্যবৃদ্ধি, বেকারত্ব, পরীক্ষায় দুর্নীতি, সামাজিক বৈষম্য এবং উপসাগরীয় অঞ্চলের সংঘাতের প্রেক্ষিতে দেশের কূটনৈতিক অবস্থান…

ByByNews Desk Jun 11, 2026

ভুয়ো হেলিকপ্টার বুকিং ওয়েবসাইট চক্রের পর্দাফাঁস, তিন সাইবার প্রতারক গ্রেফতার দিল্লি পুলিশের

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ভুয়ো অনলাইন হেলিকপ্টার বুকিং ওয়েবসাইট তৈরি করে সাধারণ মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে টাকা…

ByByNews Desk Jun 11, 2026
Scroll to Top