News Flash

  • Home
  • ত্রিপুরা
  • SFI : নরসিংগড় দ্বাদশ শ্রেণীর বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ডেপুটেশন এসএফআই’র
Image

SFI : নরসিংগড় দ্বাদশ শ্রেণীর বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ডেপুটেশন এসএফআই’র

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ মে৷৷ এস এফ আই মোহনপুর বিভাগীয় কমিটির পক্ষ থেকে মঙ্গলবার নরসিংগড় দ্বাদশ শ্রেণীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে৷ বিভাগীয় কমিটির সম্পাদক  শিব শংকর সাহার নেতৃত্বে প্রধান শিক্ষকের কাছে দাবি সনদ তুলে দেওয়া হয়৷ ডেপুটেশন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মোহনপুর বিভাগীয় কমিটির সম্পাদক শিব শংকর সাহা বলেন বর্তমান সরকার শিক্ষাকে আধুনিকরণের নামে বিদ্যা জ্যোতি প্রকল্পে শিক্ষার্থীদের কাছ থেকে অর্থ আদায় করে চলেছে৷ সরকারের এ ধরনের সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছে ছাত্রসংগঠন এস এফ আই৷

বিদ্যা জ্যোতি প্রকল্পে শিক্ষার্থীদের কাছ থেকে যে অর্থ আদায় করা হয়েছে তা অবিলম্বে ফেরত দেওয়ার জন্য তারা জোরালো দাবি জানিয়েছে৷ এই প্রকল্পে অর্থ আদায়ের প্রবণতা বন্ধ করার জন্য তারা রাজ্য সরকার এবং শিক্ষা দপ্তরের কাছে অনুরোধ জানিয়েছে৷ এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা না হলে এসএফআই ছাত্র স্বার্থে বৃহত্তর আন্দোলনে সামিল হবে বলেও জানিয়েছে৷ শুধু মোহনপুর মহকুমাতেই নয় রাজ্যের সর্বত্র এসএফআই এ ধরনের কর্মসূচি গ্রহণ করেছে বলে জানানো হয়েছে৷

Releated Posts

চাকমাঘাটে বজ্রপাতে গুরুতর আহত ১৫ বছরের কিশোর, হাসপাতালে চিকিৎসাধীন

তেলিয়ামুড়া, ১০ সেপ্টেম্বর: তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট এলাকার তুই মধু গ্রামে বজ্রপাতে গুরুতর আহত হয়েছে ১৫ বছরের এক কিশোর।…

ByByReshmi Debnath Sep 10, 2026

এনডিএ নিয়ে আইপিএফটিতে অসন্তোষ, জোট ছাড়ার দাবি

আগরতলা, ১০ সেপ্টেম্বর: এনডিএ জোটের সঙ্গে সম্পর্ক নিয়ে আইপিএফটির অন্দরেই ফের অসন্তোষ প্রকাশ্যে এল। বিজেপির সঙ্গে জোট ছাড়ার আবেদন…

ByByReshmi Debnath Sep 10, 2026

বেআইনি পার্কিং অভিযানে মিলল চুরি যাওয়া দুই যান

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আগরতলা শহরে বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের অভিযানে উদ্ধার হল চুরি যাওয়া একটি পালসার বাইক…

ByByReshmi Debnath Sep 10, 2026

প্রাক্তন পুলিশকর্মীর বাড়িতে চুরির চেষ্টা ও হামলার অভিযোগ; আমতলীতে আটক অভিযুক্ত

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত আদর্শপাড়া এলাকায় চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, চুরি করতে গিয়ে…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top